অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ (00 অলৌকিক কিতাব আল কোরআন ম্যাসারম্যান তীর নবী হযরত মুসা (আ) কে দ্বিতীয় স্থানে রেখেছেন। তীর বিচারে যীশু (হযরত ঈসা (আ) এবং বুদ্ধের স্থান অনেক নীচে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী, ইতিহাসবেত্তা এবং গণিতশাস্ত্রবিদ মাইকেল এইচ হার্ট ৫৭২ পৃষ্ঠাব্যাপী ‘দি হানড্রেড’ ([॥e Hundred) অর্থাৎ ‘১০০টি’ অথবা সর্বোচ্চ ১০০ অথবা ইতিহাসের সবচেয়ে ১০০ মহান ব্যক্তি) গ্রন্থটি রচনা করেছেন। হযরত আদম (আ) থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্গ্রহণ করেছেন তাদের মধ্য থেকে হার্ট ইতিহাসের ১০০ জন মহান প্রভাবশালী ব্যক্তিকে নির্বাচন করে এই গ্রন্থ রচনা করেন । তার বইয়ে তিনি হযরত মোহাম্মদ (সা)-কে এই ১০০ জনের মধ্যে সবার উপরে স্থান দিয়েছেন। বিশ্বয়করভাবে তিনি তাঁর নবী যীশুকে (হযরত ঈসা আ.) তীর বইয়ে তৃতীয় স্থানে স্থাপন করেছেন। জর্জ বার্নাড'শ, জন ডেভেন পোর্ট, গান্ধির মতো আরো অনেক অমুসলিম প্রতিভাসম্পন্ন পুরুষ আল্লাহর নবী হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে যে অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তা আমরা এখানে যোগ করতে পারি। তাদের মধ্যে কেউ বলেছেন, “তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি ।” কেউ বলেছেন, “মোহাম্মদ লক্ষ জনের মধ্যে একজন।” আবার কেউ বলেছেন, “ব্যক্তিত্ব সম্পন্ন ধর্ম প্রচারকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সফলকাম । বোধ হয় তার মতো পৃথিবীতে আর কেউ জন্মাবে না।" এই সব উক্তি হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে সর্বতোভাবে সত্য । কিন্তু অমুসলমানদের দ্বারা এই সব ভক্তি ও শ্রদ্ধা নিবেদন মুসলমানদের জন্য একটি সমস্যার সৃষ্টি করে আর তা হলো, এতো সুন্দর সুন্দর উক্তির মাধ্যমে শ্রদ্ধা বা ভক্তি দেখানোর পরও কেন তারা হযরত মোহাম্মদের (সা) অনুসারী হলেন না, কেন তারা ইসলাম গ্রহণ করলেন না? প্রথম প্রথম আমি (মূল লেখক) মনে করেছি এইসব অমুসলমানরা ভণ্ড বা কপট । কিন্তু আমার বিচারে ভুল ছিল। কোরআন সম্পর্কে বর্তমানে নতুন নতুন বিশ্বয়কর তথ্য আবিষ্কারের পর এইসব বিখ্যাত অমুসলমান লেখক, দার্শনিক ও এঁতিহাসিকদের সম্পর্কে আমার মত বদলাতে বাধ্য হয়েছি। এ কথা সত্য যে তীরা হযরত মোহাম্মদকে (সা) তাদের অনেক নবীর চেয়ে উচ্চে স্থান দিয়েছেন । কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না । কারণ, তারা মনে করতেন এবং বিশ্বাস করতেন, ইসলাম ধর্ম হযরত মোহাম্মদের (সা) www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।