অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন 0৩৫ অলৌকিক বিশুদ্ধ পদ্ধতি, সত্য ও জ্ঞানের কারণে আজও ভক্তিভরে অনুসরণ করে। মোহাম্মদ দাবী করতেন এটা অলৌকিক এবং অলৌকিকত্বের উপর-এর অবস্থান এবং সত্যিই এটি একটি অলৌকিক গ্রন্থ ৷” অথচ এই সমালোচক একজন ত্রিত্ববাদী হিসেবে মৃত্যুবরণ করেন। “হিপ্ত্রী অব টারকস' (History ০f Turk5) এর ফরাসী লেখক ও ইতিহাসবেত্তা লা মার্টিন সংক্ষেপে হযরত মোহাম্মদের (সা) প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেনঃ "Philosopher, orator, Apostle, legislator, warrior, conqueror of Ideas, the restorer of rational beliefs, of a cult without images; the founder of twenty terrestrial empires and one spiritual empire- that is Muhammad. With regards all standards whereby human greatness may be measured, we may well ask, is there any man Greater than he?" “একাধারে দার্শনিক, বক্তা, সমাজ সংস্কারক, আইন প্রণেতা, যোদ্ধা, নিজ আদর্শে বিজয়ী, বিচার বুদ্ধি পুনঃ প্রতিষ্ঠাকারী, অনুপম ধর্মের স্থপতি, বিশটি পার্থিব সাম্রাজ্যের এবং একটি আধ্যাত্মিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-এই হলো মোহাম্মদ । যেদিক থেকে মানুষের মহত্বের মান নির্ধারণ করা যায়, সেই দিক থেকে আমরা প্রশ্ন রাখতে পারি তার চেয়ে মহান ব্যক্তি আর কে হতে পারেন?” লেখক লা মার্টিন তার প্রশ্নের মাঝেই উত্তর রেখেছিলেন, “না, তার চেয়ে মহান ব্যক্তি আর কেউ হতে পারে না ।” বাস্তবিক হযরত মোহাম্মদ (সা) ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহান ব্যক্তি । এতোসব প্রশংসা করার পরও এই সহৃদয় ফরাসী লেখক ইসলামের ছায়াতলে না এসেই মৃত্যুবরণ করেন। ১৯৭৪ সালের ১৫ই জুলাই-এ প্রকাশিত ‘টাইম’ ম্যাগাজিনে আমেরিকার প্রখ্যাত মনঃসমীক্ষক জুলে ম্যাসারম্যান তীর ‘হোয়ার আর দি লীডারস্‌' (Where are the leaders) অর্থাৎ ‘নেতারা কোথায়’ প্রবন্ধে ইতিহাসের বিভিন্ন মহৎ ব্যক্তিদের জীবনী বিশ্লেষণ করতে গিয়ে প্রবন্ধের সর্বশেষ উপসংহারে উল্লেখ করেছেন, “বোধ হয় সর্বকালের জন্য মোহাম্মদ (সা) ছিলেন সবচেয়ে মহান নেতা!” (Perhaps the greatest leader of all times was Muhammad) সবচেয়ে আশ্চর্যের বিষয়, নিজে একজন ইহুদী হওয়া সত্ত্বেও www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।