অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ 0 অলৌকিক কিতাব আল কোরআন অর্থাৎ “মোহাম্মদের ধর্মমত মতন্র্থকতার সন্দেহ থেকে মুক্ত এবং কোরআন হচ্ছে আল্লাহ্‌র অস্তিত্ব সম্পর্কে একটি মহিমাময় সাক্ষ্য ।” অথচ এই মহান ব্যক্তি অবিশ্বাসী হিসেবে মৃত্যুবরণ করেন। বিগত শতাব্দির মহান চিন্তাবিদ টামস কার্লাইল তার “হিরোজ এণ্ড হিরো ওরশিপ” (Heroes and Hero worship) খরহ্থের বিশেষ শিরোনাম ‘দি হিরো এজ প্রফেট’ (The Hero as Prophet) এ হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে উল্লেখ করেন : "The word of such a man is a voice direct from nature's own heart. Men do and must listen to that as to nothing else. All else is wind in comparison." “অৰ্থাৎ এরূপ মহাপুরুষের বাণী প্রকৃতির হৃদয় থেকে সরাসরি উৎসারিত । মানব সমাজের এইসব বাণী শোনা এবং অনুসরণ করা ব্যতীত আর কিছুই করার নেই ৷ এগুলোর সাথে তুলনা করলে অন্যগুলো শুধু বায়বীয় পদার্থ হিসেবে চিহ্নিত হতে পারে।” এর অর্থ হলো হযরত মোহাম্মদ (সা) যা বলে গেছেন এবং কোরআনে যা আছে তার সাথে তুলনা করলে অন্যান্য মহাপুরুষের বাণী হচ্ছে ‘রাবিশ বা আবর্জনা ৷' রেভারেন্ড. আর. বসওয়ার্থ স্মিথ ছিলেন একজন খ্রীশ্চিয়ান পাদ্রী । তার রচিত গ্রন্থ “মোহাম্মদ ও মোহামেডানিজম” (Muhamed And Muhamedanism) 4 হযরত মোহাম্মদ (সা) এবং পবিত্র কোরআন সম্পর্কে বলতে বাধ্য হয়েছিলেন : "literate himself, scarcely able to read or write: HE WAS YET THE AUTHOR OF A BOOK, which is a poem, a code of laws, a book of common Prayers, and a Bible-All in one. And is reverenced to this day by a sixth of the whole human race as a miracle of purity of style, of wisdom and of truth. It is the one miracle claimed by Muhammad. His standing miracle he called it and a miracle indeed it is!" “অর্থাৎ নিজে ছিলেন নিরক্ষর । আদৌ লিখতে বা পড়তে পারতেন না। অথচ তিনি ছিলেন একটি গ্রন্থের রচয়িতা । যা একটি কবিতা, একটি আইন, সর্বসাধারণের জন্য একটি প্রার্থনা এবং একটি বাইবেল- বলতে গেলে একের মধ্যে অনেক ৷ পৃথিবীর ছয়ভাগের একভাগ মানুষ-এর www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।