৩২ 0 অলৌকিক কিতাব আল কোরআন বা ভেল্কিবাজী বলে আখ্যায়িত করতে লাগলো। আসলে তারা ছিলো তাদের যুগের এবং পরিবেশের শিকার । এর প্রেক্ষিতে সূরা মুদদাসসির-এর ২৪নং আয়াতে অবিশ্বাসীদের অভিযোগের বর্ণনা দেয়া আছে, “এটা যাদু ছাড়া কিছুই নয়।" কিন্তু এই সূরার ২৫নং আয়াতে বর্ণিত অবিশ্বাসীদের অভিযোগটি অত্যন্ত গুরুতর। Sona 2 Tues (fA hdl USAF a cl (এটাতো মানুষেরই কথা ।) সেই যুগের অবিশ্বাসীদের মতো বর্তমান যুগেও অমুসলিম বন্ধু ও সমালোচকরা এই একই ধারণা পোষণ করে থাকেন । এমনকি ইসলামের সুহৃদ সমালোচক বন্ধু টমাস কার্লালাইলও এ দোষ থেকে মুক্ত নন। এই দুর্বলতা এবং সত্য থেকে বিচ্যুতি আর কিছুই নয়। হযরত মোহাম্মদ (সা)কে পবিত্র কোরআনের রচয়িতা হিসেবে চিহ্নিত করা । অথচ হযরত মোহাম্মদ (সা) সব সময়ই বলে এসেছেন কোরআন আল্লাহর বাণী, যা তার নিকট নাযিল হয়েছিল । অথচ শত্রুরা বলে থাকে : _ AMISH Sa Sl “এটাতো মানুষেরই কথা ছাড়া আর কিছু নয়” (সূরা মুদদাসসির : ২৫ আয়াত) অপর কথায় অবিশ্বাসীরা বলে থাকে হযরত মোহাশম্মদই (সা) পবিত্র কোরআনের রচনাকারী ৷ তিনি নিজের কথাকে আল্লাহ্র বাণীরূপে প্রচার করে ছিলেন (নাউজুবিল্লাহ) । ফলে কোরআন তারই রচনা । তিনি এটাকে ইহুদী ও খ্রীষ্টান ধর্মগৃম্থের নকল অথবা উভয়ের সংমিশ্রণে রচনা করেছিলেন বলে তারা বিশ্বাস করে থাকেন। আসুন, দেখা যাক বিশ্বের বিখ্যাত অমুসলিম লেখক ও ইসলামের সমালোচকগণ তাদের জ্ঞাত বা অজ্ঞাতসারে এই ভুলের আশ্রয় নিয়ে কিভাবে বলে থাকেন যে কোরআন হয়রত মোহাম্মদের (সা) রচনা । www.pathagar.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।