চতুর্থ অধ্যায় বিশ্বের খ্যাতনামা লেখকদের অভিমত (‘আলকোরআন মহাসত্য’) সূরা মুদদাসসির এর ৩০নং আয়াতটি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়। এটাকে অন্যান্য অভিযোগের জবাব হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। প্রথমতঃ অবিশ্বাসীরা হযরত মোহাম্মদকে (সা) ‘পাগল’ হিসেবে চিহ্নিত করতে চেয়েছিল। তারা যখন দেখল যে আরবের লোকেরা এবং হযরতের আত্মীয়-স্বজন, নিকটজন তীর আহ্বানে সাড়া দিতে লাগলো এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণও ধীরে ধীরে ইসলাম কবুল করতে শুরু করল, তখন অবিশ্বাসীরা তাদের অভিযোগের ধারা বদলিয়ে ফেললো । তারা মোহাম্মদকে (সা) তখন ‘পাগলের’ পরিবর্তে ‘যাদুকর’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালালো । তারা এই বলে অভিযোগ আনতে শুরু করলো যে হযরত মোহাম্মদ (সা) কোরআনের সুন্দর সুন্দর আয়াতগুলোর দ্বারা লোকজনকে সম্মোহিত করছেন, যাদু করছেন। হযরত মোহাম্মদ (সা)-এর বিরুদ্ধে আনীত এই নতুন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ব বিখ্যাত লেখক টমাস কার্ললাইল পরবর্তীকালে অবিশ্বাসীদের এই অভিযোগের জবাব সুন্দর করে লেখনীতে প্রকাশ করেছিলেন। "Forger and Juggler? No, no! This great fiery heart, seething, sinmering like a great furnace of thoughts, was not a juggler." “অর্থাৎ প্রতারণা এবং ভেল্কি? না, কখনই নয়! এই মহৎ তেজোদীপ্ত হৃদয় যিনি চিন্তার জগতে এক বিরাট আলো নিয়ে সুন্দর ও ধীর গতিতে প্রভাব বিস্তার করছিলেন, তিনি কখনই বাজীকর ছিলেন না?” সেই সময় মক্কার কুসংস্কারাচ্ছন্ন পৌত্তলিকগণ মহান আল্লাহ্র নির্দেশ বুঝতে অক্ষম ছিল। পুরুষ ও মহিলারা পশুর মতো জীবন ধারণ করতো । এরাই যখন মোহাম্মদ (সা)-এর সুন্দর আহ্বানে সাড়া দিলো, তখন অবিশ্বাসীরা এটাকে যাদু www.pathagar.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।