অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন 0২৫ অন্যরকম । সম্পূর্ণ কোরআন হযরত মোহাম্মদ (সা)-এর নিকট ২৩ বছর ধরে অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী নাযিল করা হয়েছিল। বর্তমান গ্রন্থিত কোরআনের ধারাবাহিকতার সাথে যার মিল নেই । পবিত্র কোরআন যখন সর্ব প্রথম নাযিল হয়, তখন হযরত মোহাম্মদ (সা) মক্কা নগরীর তিন মাইল উত্তরে এক পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তারিখটা ছিল রমযান মাসের ২৭ । তীর বয়স ছিল ৪০ । অভ্যাস বশতঃ তিনি সেখানে যেতেন কখনও একা, কখনও তাঁর প্রিয় পত্নী উম্মুল মোমেনিন খাদিজাতুল কোবরা (রা) সহ । যখন কোরআন প্রথম নাযিল হয়, তখন তিনি ছিলেন গুহার মধ্যে একা । হযরত মোহাম্মদ (সা) দেখতে পেলেন ফেরেশতা জিব্রাইল (আ) হযরত মোহাম্মদ (সা)-কে তীর মাতৃভাষায় আরবীতে নির্দেশ দিলেন, ‘ইক্রা' অর্থাৎ ‘পড়'।৪ প্রথমবার জিব্রাইল (আ) সূরা আল-আলাক এর প্রথম ৫টি আয়াত হযরতকে শিক্ষা দিলেন, যা বর্তমান কোরআন শরীফের ৯৬তম সূরার অংশ হিসাবে লিপিবদ্ধ আছে। মহান আল্লাহ হযরত মোহাম্মদকে (সা) তীর মুখপাত্র হিসেবে নির্বাচন করলেন কিন্তু হযরত মোহাম্মদ (সা) এই অবস্থার জন্য মোটেই তৈরী ছিলেন না। বিষয়টির নিশ্চয়তা এবং সমর্থনের জন্য তিনি দ্রুত তীর সহধৰ্মীনির কাছে ঘরে ফিরে গেলেন। তিনি ভয়ে বিমূঢ় এবং বিস্ময়াভীভূত হয়েছিলেন। প্রাথমিক অবস্থা কেটে যাওয়ার পর তিনি আয়াতগুলিকে মনে গেঁথে নিলেন। এই বিষয়ে নতুন স্বাদ পাওয়ার জন্য অধীর হয়ে উঠলেন। হযরত মোহাম্মদের (সা) নিকট সর্ব প্রথম নাযিলকৃত সূরা । সূরা : আল-আলাক, সূরা নং-৯৬ Adload Ul SE HID lll ১। পড়, তোমার প্রতিপালকের নামে । যিনি সৃষ্টি করেছেন। 8, হযরত বিসশ্বয়ে অভিভূত হয়ে উত্তর দিয়ে ছিলেন £3 ৬ যার অর্থ “আমি লেখাপড়া জানি না।” হযরত দুইবার এইরূপ বলার পর তৃতীয়বার জিব্রাইল (আ) তাকে পুরো আয়াতটি বললেন । (অনুবাদক) www.pathagar.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।