তুতীয় অধ্যায় পবিত্র কালামের বিশুদ্ধতা হতে পারে। কিন্তু বর্তমান কালের অবস্থা কি? আজকের দুনিয়ার “অসার অলোৌকিক বস্তু ইলেকট্রনিক যাদু” -কম্পিউটার! যাকে “মানব মেধার শিশু’ বলে পরিহাস করা হয়! (সূত্র : টাইম ম্যাগাজিন ফেব্রুয়ারী ২০, ১৯৭৮) পবিত্র কোরআন যে আল্লাহর বাণী এবং একটি অলৌকিক কিতাব সে সম্পর্কে ইলেকট্রনিক কম্পিউটারের সাহায্যে নতুন বিশ্ময়কর তথ্য প্রকাশ পেয়েছে। এখানে ‘অলৌকিক’ শব্দের একটি সহজ সরল অর্থ খুঁজে পাওয়া গেছে। আর তা হলো ‘মনুষ্য শক্তির বহির্ভূত একটি কর্ম'। অর্থাৎ পবিত্র কোরআন কোন মানুষ দ্বারা রচিত গ্রন্থ বা কিতাব নয়, হতে পারে না এবং তা কোন মানুষের রচনার সাধ্যের বাইরে । আর এই পবিত্র কোরআন যে মহান আল্লাহর কালাম এবং একটি অলোকিক গ্রন্থ, তা অবিশ্বাসী এবং নাস্তিকদের কাছে কিভাবে প্রমাণ করবঃ প্রকৃত বিজ্ঞান এবং গনিতশাস্ত্রের দ্বারা প্রমাণ করে আমরা তাদের মনে বিশ্বাস স্থাপনে সক্ষম হবো । কারণ গণিতশান্ত্র সব সময়ই নিরপেক্ষ এবং এর আবেদন বিশ্বব্যাপী । পবিত্র কোরআন যে অলৌকিক গ্রন্থ বা কিতাব -তা দেখতে, অনুভব করতে, স্পর্শ করতে এবং এর ভাষা বুঝতে হলে কোন আমেরিকান, কোন ইউরোপিয়ান, কোন রাশিয়ান বা কোন এশিয়াবাসীর কোরআন সম্পর্কে প্রচুর লেখাপড়ার প্রয়োজন পড়ে না। প্রয়োজন, দেখার জন্য শুধু দু'টি চোখ এবং ১৯ পর্যন্ত গণনা করার সামর্থ । পবিত্র কোরআনের এই সর্বশেষ প্রাপ্ত অলৌকিকত্বকে সমর্থন করতে গিয়ে শুরুতে কোরআন অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতা জানা থাকা দরকার ৷ হযরত মোহাম্মদ (সা) তীর ওফাতের পূর্বে সূরাগুলো যেভাবে স্থাপন করার নির্দেশ দিয়ে গেছেন, সেভাবেই বর্তমান কোরআন গ্রন্থিত করা আছে। কিন্তু পবিত্র কোরআনের বাণী বা আয়াত সেভাবে নাযিল হয়নি। এর নাযিল হওয়ার সময়ানুক্রম কিন্তু www.pathagar.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।