২০ [7] অলৌকিক কিতাব আল কোরআন জ্যোতির্বিজ্ঞানে পণ্ডিত, তোমরা বড় বড় টেলিসৃকোপ দিয়ে গ্রহ, নক্ষত্র ও ছায়াপথসমূহ পৰ্যবেক্ষণ করছ, নতুন নতুন গ্রহ-নক্ষত্রের সন্ধান পাচ্ছ । বলতো, এই মহাবিশ্বের উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হয়েছিল? অন্তর্দৃ ষ্টিহীন নাস্তিক মৃহাবিজ্ঞানীরা সাথে সাথে উত্তর দেবে, কেন! কোটি কোটি বছর আগে এই মহাবিশ্ব একটি ছোট ক্ষুদ্র জড়পিণ্ড ছিল। হঠাৎ করে এই ছোট জড় পিণ্ডের মাঝখানে ঘটে গেল এক বিরাট বিস্ফোরণ”২ (Bi& Ban€)। ফলে বিভিন্ন বস্তু প্রচণ্ড গতিতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এই বিরাট বিক্ফোরণের কারণে (Bi€ Bang) মহাবিশ্বের সৌরজগৎসমূহ, ছায়াপথ এবং অন্যান্য সব কিছুর সৃষ্টি হলো । মহাশূন্যে তখন যেহেতু কোন প্রতিবন্ধক বা বাধা বিঘ্ন ছিল না, সেই হেতু তারা গ্রহ নক্ষত্র নিয়ে প্রচণ্ড গতিতে মহাশূন্যে ভেসে বেড়াতে লাগলো । এই বিস্ফোরণের কারণে আমাদের সৌরজগতের সৃষ্টি হলো । আমাদের এই মহাবিশ্ব অনবরত সম্পৃসারিত হচ্ছে বলে প্রত্যেকে একে অপরের কাছ থেকে প্রচণ্ড গতিতে দূরে সরে যাচ্ছে এবং একসময় তারা আলোর গতি লাভ করবে। পরে আমরা আর তাদেরকে দেখতে পাবো না । এদেরকে দেখার জন্য আমাদের খুব তাড়াতাড়ি আরো বড়, আরো উন্নত ধরনের টেলিস্কোপ তৈরী করতে হবে। তা না হলে ভবিষ্যতে আমরা তাদেরকে মোটেই দেখতে পাবো না। এইবার আমরা এই নাস্তিক মহাবিজ্ঞানীদের জিজ্ঞেস করতে পারি, “এই অলীক কাহিনী তোমরা কবে আবিষ্কার করলে?” তাদের কাছে থেকে আমরা উত্তর পাব, “এটা কোন অলীক কাহিনী নয়, এটা বৈজ্ঞানিক সত্য ৷” আমাদের উত্তর হতে ২ Bi€ Bang থিওরী বা “বিরাট বিস্ফোরণ” থিওরী বর্তমান শতাব্দীর আবিষ্কার । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবদুল জব্বার তার “বিশ্ব ও সৌরজগৎ” বই এর ৫ম পৃষ্ঠায় এই Bi€ Ban থিওরী সম্পর্কে বলেছেন : “এমন একীভূত ছিল। বিকীৰ্ণ রেডিও তরঙ্গ হচ্ছে এ অতিক্ষুদ্র, অতিঘন অগ্নুপিণ্ডের বিস্ফোরণের শেষ নিদর্শন । সেই পিণ্ডের ভিতরে এক সময়ে স্থান, পদার্থ, তেজ সমস্তই নিহিত ছিল। উল্লেখিত দুটি বিষয় একত্রে বিবেচনা করে বলা যায় যে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি অতিক্ষুল্র, অতিঘন, অতি উত্তপ্ত অগ্নুপিণ্ডের বিরাট বিস্ফোরণে মহাবিশ্বের সমস্ত কিছুর সৃষ্টির সূচনা হয়। একেই বলা হয় সৃষ্টির বিরাট বিস্ফোরণ (Big Ban) তত্ত্ব!” এই সম্পর্কে তিনি আরো লিখেছেন, “এখন মনে করা হয় যে এক হাজার বা দুই হাজার কোটি বৎসর পূর্বে বিশ্ববস্মাণ্ড একটি মাত্র অতিক্ষুদ্ু, অতিঘন, অতি উত্তপ্ত অগ্নি গোলকের মধ্যে নিহিত ছিল । চাদ, সূর্য, তারা, ছায়াপথ ইত্যাদির কোন অস্তিত্ব ছিল না। সেই অগ্নি গোলক কোথা থেকে এলো, কিভাবে তার সৃষ্টি হলো সে কথা কেউ জানে না বা সে সম্বন্ধে কোন স্বীকৃত তথ্যও নেই । (অনুবাদক) www.pathagar.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।