অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন 0১৯ অর্থ হলো- “এই এক অননুকরণীয় সুর মুর্ছুনা-যার ধ্বনি মানুষকে চোখের অশ্রু এবং আনন্দ উল্লাসে অভিভূত করে।” এই লেখক পবিত্র কোরআন অনুবাদ করার আগেই ইসলাম কবুল করেছিলেন। কিন্তু আমরা জানি না ইসলাম গ্রহণের আগে না পরে তার এই অনুভূতি এসেছিল । আল্লাহর সর্বশেষ কালাম পবিত্র কোরআনের প্রতি ইসলামের বন্ধু এবং শত্ৰরাও নিঃশঙ্কচিত্তে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে গেছেন। হযরত মোহাম্মদের (সা) সমসাময়িক লোকেরা পবিত্র কোরআনের বাণীর সৌন্দর্যে, মহত্বের উদারতায় এবং মর্যাদায় অভিভূত হয়ে ইসলাম কবুল করেছিলেন। অবিশ্বাসীরা এবং নাস্তিকেরা হয়তঃ বলতে পারে যে এইগুলো আত্মিক অনুভূতি । পরে অবশ্য আরবী জানে না বলে হয়ত নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইবে। তারা হয়তঃ আরো বলতে পারে “আমি যা দেখি না, তুমি তা দেখ । আমি যা অনুভব করি না, তুমি তা অনুভব কর। কি ভাবে আমি জানবো যে আল্লাহ আছেন এবং তিনিই মোহাম্মদ (সা)-কে কোরআনের এই সুমধুর বাণী দিয়ে প্রেরণা যুগিয়েছেন?” তারা হয়ত আরো বলতে পারে, “কোরআনের মধ্যে দর্শনের যে সৌন্দর্য আছে, যে বাস্তব নীতিকথা আছে এবং আদর্শ আছে তার প্রতি আমার কোন আগ্রহ নেই । আমি মোহাম্মদ (সা)-কে সহজ সরল মানুষ হিসেবে মেনে নিতে রাজী আছি । তিনি মানুষের কল্যাণের জন্য অনেক নীতি কথা দিয়ে গেছেন, যা সৌন্দর্যে ভরপুর । আমি যা মানতে পারি না তা হলো তোমরা মুসলমানরা তাকে ‘নীতি শাস্ত্রের একজন অতি অসাধারণ ব্যক্তি’ বলে মনে কর।” এই সব নাস্তিকদের সন্দেহ দূর করার জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন যুক্তি তুলে ধরে নিদর্শন দেখিয়েছেন। বিজ্ঞানের অভিজ্ঞান নিয়ে নাস্তিক ও অবিশ্বাসীরা নিজেদেরকে একবিরাট পুরুষ বলে জাহির করে থাকেন। আসলে তারা হচ্ছে ‘বামন’ বা ক্ষুদ্রাকৃতির । বামনদের শরীর সাধারণ মানুষের মতো সমপরিমানে বাড়ে না। কারো মাথা বড়, কারো হাত পা ছোট আবার কারো বা শরীর ছোট । মেধা ও বুদ্ধিসম্পন্ন এই সব বিজ্ঞানী বামনরা জ্ঞানের উচ্চশিখরে পৌছেও আত্মিকভাবে ছোট থেকে গেছেন বলে আমাদের বিশ্বাস । আমাদের পরিতৃপ্তির জন্য এই সব নাস্তিক ও অবিশ্বাসী বিজ্ঞানী ‘বামন'’-দের সাথে কিছু কাল্পনিক কথপোকথনের অবতারণা এখানে করা যাক । ধরে নেয়া যাক, আল্লাহ বিজ্ঞানীদের জিজ্ঞেস করলেন : “হে বিজ্ঞানীরা, তোমরা www.pathagar.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।