অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

ছহিতীয় অধ্যায় বৈজ্ঞানিক প্রমাণে কোরআনের বাণী বর্তমান পৃথিবীতে ১২৫ কোটিরও বেশী মুসলমান দ্বিধাহীন চিত্তে পবিত্র কোরআনকে আল্লাহ্র বাণীরূপে গ্রহণ করেছে। এটা একটা অলৌকিক ঘটনা বলে মানতেই হবে । মহান আল্লাহ্‌র এই অলৌকিক কালাম সম্পর্কে মুসলমানদের শত্রুরা যখন একবাক্যে শ্রদ্ধা প্রদর্শন করে, তখন মুসলমানরা কেন তা গ্রহণ করবে না? রেভারেন্ড আর বসওয়ার্থ স্মিথ তার ‘মোহাম্মদ ও মোহামেডানইজম'’ (Muhammad And Muhamadanism) ”খহ্থে পবিত্র কোরআন প্রণয়ন সম্পর্কে বলেছেন : "A miracle of Purity of Style, of Wisdom And of Truth” অর্থাৎ “জ্ঞান ও সত্যের একটি অনুপম পবিত্র অলৌকিক লিখন।” অপর একজন ইংরেজ লেখক এ. জে আরবেরী পবিত্র কোরআনের অনুবাদ করতে গিয়ে মুখবন্ধে লিখেছেন : Whenever I hear the Quran, chanted. It is as though, I am listening to music, underneath the flowing melody there is sounding all the time the instant beat of a drum. It is like the beating of my heart. অর্থাৎ “যখন আমি কোরআন শুনি বিমোহিত হই । মনে হয় যেন আমি সুমধুর সংগীত শ্রবণ করছি যা সর্বক্ষণ সুরের মুর্ছনায় আমার হৃদয়কে স্পন্দিত করে।” উপরোক্ত বক্তব্য থেকে মনে হবে তিনি একজন মুসলমান হিসেবে একথা বলেছেন কিন্তু আসলে তিনি তা নন । তিনি মৃত্যুবরণ করেছেন একজন ঈসায়ী অর্থাৎ ক্রিশ্চিয়ান হিসেবে । তিনি ক্রিষ্টধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীকালে আরো একজন ইংরেজ- মারমা ডিউক পিক্থল পবিত্র কোরআনের অনুবাদ করতে গিয়ে লিখেছেন : | “That inimitable symphony, the very sounds of which move men to tears and ecstasy" www.pathagar.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।