১৬ 0 অলৌকিক কিডাব আল কোরআন বা শিক্ষা বলতে তীর (হযরত মোহাম্মদ (সা)) কিছুই ছিল না, স্কুল শিক্ষা বলতে আমরা যা বুঝি তাঁর কোনটাই ছিল না।” আমাদের নবী হযরত মোহাম্মদ (সা) যে নিরক্ষর এবং কোরআন রচনা করতে পারেন না মহান আল্লাহ পবিত্র কোরআনে এই সত্য প্রকাশ করলেন এবং জানালেন যে তিনি সত্যিই নিরক্ষর । কোরআন শরীফ কেন, তিনি কিছুই রচনা করতে পারেন না। BLL LS IG DiS Ce ion MEERA ATR oo তুমি তো কোন কিতাব পাঠ করনি, এর আগে নিজ হাতে কোন কিতাব রচনা করনি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে৷” (সূরা আনকাবূত : ৪৮নং আয়াত) যদি হযরত মোহাম্মদ (সা) লিখতে ও পড়তে পারতেন, তাহলে রটনাকারী ও বাচালেরা বলে বেড়াতো যে কোরআন মোহাম্মদ (সা)-এর রচনা এবং কোরআন আল্লাহর কালাম, এ ব্যাপারে সন্দেহ পোষণ করতো ৷ হযরত মোহাম্মদ (সা)-এর লেখাপড়া জানা থাকলে শক্রুরা ঠাট্টা করে হলেও বলে বেড়াতো যে খুব সম্ভবতঃ ইহুদী এবং ঈসায়ীদের ধর্মন্থ নকল করে তিনি কোরআন রচনা করেছেন। তারা আরো বলতে পারতো যে বোধ হয় গ্রীক দার্শনিক এরিষ্টটল এবং প্রন্যাটোর বই পড়ে ‘তওরাত' এবং ‘জবুরের’ কথাগুলো গুছিয়ে সুন্দর ভাষায় হযরত মোহাম্মদ (সা) একটি কিতাব রচনা করেছেন। এই সব কথা বলার কারণ হয়তো অবিশ্বাসীদের থাকতো, যদি হযরত মোহাম্মদ (সা) লেখাপড়া জানতেন। কিন্তু অবিশ্বাসীদের এই ‘হয়তো' যুক্তিটুকুও কোরআনে অস্বীকার করা হয়েছে উপরোক্ত আয়াতের মাধ্যমে । ২. ‘কোরআন ' অর্থাৎ কিতাব? হা এই ‘কিতাব’ শব্দটি নিজেই একটি গুরুত্ব বহন করে । প্রমাণ করে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এই ‘কোরআন’ বা কিতাবকে যে কোন দিক দিয়ে পাঠ করলে বা গবেষণা করলে এর সত্যতা বোঝা যাবে। পবিত্র কোরআনের রচনাকারী মহান আল্লাহ এই বিষয়ে অবিশ্বাসীদের চ্যালেঞ্জ করেছেন এই বলে : www.pathagar.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।