১৪ 0 অলৌকিক কিতাব আল কোরআন ‘অলৌকিক ঘটনা’ বা ‘মোজেযা’ তিনি দেখিয়েছেন বলে আমরা বাইবেলের বর্ণনা থেকে জানতে পারি। ‘মোজেযা' বা অলৌকিক ঘটনার বিবরণ বাইবেলে প্রচুর আছে। আসলে এঁ সব ‘মোজেযা’ বা ‘নিদৰ্শন’ অথবা অলৌকিক ঘটনাও মহান আল্লাহ্রই ‘নিদর্শন ।” এসব ঘটনা তিনিই তার নবীদের মাধ্যমে করিয়েছিলেন । হযরত মূসার (আ) দ্বারা তিনিই অলৌকিক ঘটনা দেখিয়ে ছিলেন। হযরত ঈসা (আ)-এর জন্মের প্রায় ছয়শত বছর পর আরবের মক্কা নগরীতে হযরত মোহাম্মদ (সা) জন্মখহণ করেন। চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর তিনি যখন আল্লাহর রাহে মানুষকে আসার জন্য এবং ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানালেন, তখন তীর দেশবাসী হযরত ঈসা (আ) বা পূর্ববর্তী অন্যান্য নবীদের মতোই তার কাছে ‘যাদু’ বা ‘চিহ্ন' বা অলৌকিক ঘটনা দেখানোর দাবী জানাল, যা পবিত্র কালামেও উল্লেখ করা হয়েছে। LEA LL UA LG তারা বলে কেন তার প্রতিপালকের নিকট হতে নিদর্শন প্রেরণ হয় না। (সূরা আনকাবৃত : ৫০ আয়াত) উপরোক্ত বক্তব্যই ছিল তাদের দাবী সঠিকভাবে বলতে গেলে মক্কাবাসীরা হয়তঃ বলতে চেয়েছিল- “মোহাম্মদ, তুমি বেহেশতের দিকে একটি মই বা সিড়ি লাগিয়ে আল্লাহর নিকট থেকে একটি কিতাব বা বই আমাদের সামনে নিয়ে আস, তাহলে আমরা তোমার কথায় বিশ্বাস স্থাপন করব।” অথবা “এ যে পাহাড়টি দেখা যাচ্ছে এটাকে সোনার পাহাড় বানিয়ে দাও।” অথবা “মরুভূমির মাঝখানে একটি পানির নহর বইয়ে দাও. তা হলে তোমার কথায় বিশ্বাস স্থাপন করব ৷” অর্থাৎ তাদের কথায় কিছু ‘যাদু’ বা ‘নিদর্শন’ অথবা কোন ‘অলৌকিক ঘটনা’ দেখানো হলে তারা হযরত মোহাম্মদ (সা) কথার উপর বিশ্বাস স্থাপন করবে। মোটকথা, এটাই ছিল মক্কাবাসীদের বক্তব্য । তাদের এরূপ ইচ্ছার বিরুদ্ধে আমাদের নবী হযরত মোহাম্মদ (সা) সুন্দর, নরম এবং মার্জিত ভাষায় মক্কার লোকদের এঁসব অযৌক্তিক কথার জবাব দিয়েছিলেন। “আমি কি তোমাদের বলেছি যে আমি একজন ফেরেশতা? আমি কি বলেছি যে, আল্লাহর সমস্ত ধন-সম্পদ আমার হাতে? শুধুমাত্র আমার নিকট যে সকল ওহী আসে আমি তাই অনুসরণ করি” www.pathagar.com
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.