অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যাযফ্স মূল পটভূমি আল-কোরআনের অলৌকিকত্ব সৃষ্টির শুরু থেকেই মানব সমাজের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে যে, যখন কোন নবী বা রাসূলের মাধ্যমে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষকে পরিচালিত হওয়ার নির্দেশ আসে, তখন মানুষ তা গ্রহণ না করে নবী ও রাসূলদের নিকট কোন ‘যাদু’ বা ‘মোজেযা’ অথবা কোন অলৌকিক ঘটনা দেখানোর দাবী করে থাকে । হযরত ঈসা (আ) যখন তার লোকদের মাঝে ধর্ম প্রচার শুরু করলেন, মানুষকে সৎপথে আসার আহবান জানালেন, নিষিদ্ধ কার্যকলাপ থেকে দূরে থাকার নির্দেশ দিলেন এবং আল্লাহ্র বিধান অনুযায়ী চলার উপদেশ দিলেন তখন তিনি (হযরত ঈসা আ) যে একজন নবী তা প্রমাণ করার জন্য লোকেরা তাকে ‘মোজেযা' বা অলৌকিক ঘটনা দেখানোর দাবী জানাল । এই সম্পর্কে বাইবেলের মথি লিখিত ১২নং অধ্যায়ের ৩৮ ও ৩৯নং আয়াতে নিম্নরূপ বর্ণিত আছে : “৩৮ : এর পরে কয়েকজন ধর্ম শিক্ষক ও ফরিশী যীশুকে বললেন, গুরু, ‘চিহ্ন’ হিসাবে আমরা আপনার কাছ থেকে একটা আশ্চর্য কাজ দেখতে চাই ।” “৩৯ : যীশু তাদের বললেন, এ কালের দুষ্টু ও অবিশ্বস্ত লোকেরা ‘চিহ্নের' খৌজ করে; কিন্তু নবী যোনার? চিহ্ন ছাড়া আর কোন ‘চিহ্নই’ তাদের দেখানো হবে না৷” দেখা যাচ্ছে, হযরত ঈসা (আ) তীর লোকদের অনুরোধে কোন ‘মোজেযা' বা অলৌকিক ঘটনা দেখানোর অস্বীকৃতি জানান। তবে পরবর্তীকালে অনেক ১. বাইবেলে বর্ণিত “যোনা” আমরা হযরত ইউনুস (আ)কে বুঝি । (অনুবাদক) www.pathagar.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।