আল-ফুরকান -“আমি তিনটি বিষয়ের জন্য শপথ করছি। আর তোমাদের কাছে একটি হাদীস বর্ণনা করছি তা স্মরণ রাখবে। যে তিনটি বিষয়ের শপথ করছি এগুলো হলো: ১. সাদাকা দ্বারা বান্দার মালের কোন হাস হয় না, ২. বান্দাহ যখন জুলুমের উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ তা'আলা তার সম্মান বৃদ্ধি করেন এবং ৩. বান্দাহ যখন ভিক্ষার দরজা খুলে দেয়, আল্লাহ তখন দারিদ্রের দ্বার উন্মুক্ত করেন। আমি তোমাদের কাছে যে হাদীসের বর্ণনা দিচ্ছি তা স্মরণ রাখো। পৃথিবী হচ্ছে চার ধরনের লোকের জন্য: ১. যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ ও জ্ঞান দান করেছেন, সে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং তাতে আল্লাহর কী হাক আছে তা সে জানে। সে শ্রেষ্ঠ স্তরে উন্নীত। ২. যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন কিন্তু মাল দেন নি, সে নিয়তের মধ্যে নিষ্ঠাবান। সে বলে, যদি আমার মাল হতো আমি এ লোকটার মতো কাজ করতাম। তারা উভয়েই সমান বিনিময় পাবে। ৩. যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন কিন্ত জ্ঞান দেন নি, সে অর্থের কারণে স্বেচ্ছাচার হয়ে যায়। প্রভুকে ভয় করে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না এবং অর্থের মধ্যে আল্লাহর যে প্রাপ্য রয়েছে, এ ব্যাপারে কোন জ্ঞান রাখে না। এ লোকটি নিকৃষ্টতম স্তরে অধঃপতিত। ৪. যাকে আল্লাহ মাল এবং জ্ঞান কিছুই দেন নি। সে বলে যদি আমার মাল হতো তাহলে এ (৩য়) ব্যক্তির মতো কাজ করতাম। এটা হলো তার দৃঢ় সংকল্প। তারা উভয়ই সমান পাপের ভাগীদার হবে।” (আহমদ:১৭৩৩৯, তিরমিযি, ইবনে মাজাহ) ৯৭
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।