Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান -“তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে।” (বায়্যিনাহ (৯৮) : ৫) নিয়ত হলো সবকিছুর মূল। নিয়ত শুদ্ধ হলে পুরো মানুষটিই শুদ্ধ। তালিবে সাদিকের জন্য আবশ্যক হলো তার অন্তরে কোন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া মাত্রই শরীয়তের আলোকে তা যাচাই-বাছাই করে নেবে। যদি শরীয়তে তা অনুমোদিত হয় তবে এর সংকল্প করবে নতুবা পরিত্যাগ করবে। শরীয়ত অনুমোদিত কাজ সম্পাদনে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করবে। নফসের চাহিদা কিংবা শয়তানের অনুসরণ থেকে বেঁচে থাকবে। এভাবেই অন্তরে ইখলাস পয়দা হবে এবং নিজেকে বানিয়ে দেবে আল্লাহ তা'আলার দয়া ও মুহাব্বাতের পাত্র। মুসনাদে আহমদ এবং মুসতাদরাকে হাকীমে হযরত সালমান ফারসী রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত আছে: ৩০৯৯৯1১1৬০১ ০০০ 4 1 -“যখন কোন কাজ করার ইচ্ছা করো, তখন আল্লাহকে ভয় করো।” আমল তিন প্রকার: ১. শরীয়তে অপছন্দনীয় আমল। হারাম, মাকরুহ ও খিলাফে আওলা (অনুত্তম) এগুলো হলো এই প্রকারের অন্তর্ভৃক্ত। ২. শরীয়ত অনুমোদিত (মুবাহ) আমল। যদি কেউ শুদ্ধ নিয়তে এরকম কাজ করে তবে তা শরীয়তে খুবই প্রশংসিত। ৩. শরীয়তের পছন্দসই আমল। ফরয, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব এর অন্তর্ভূক্ত। তালিবে রাহমানের অন্তরে যদি প্রথম প্রকার আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, তখন তা থেকে নিয়াতকে সম্পূর্ণ পবিত্র করে নেবে ও নফসকে তিরস্কার করবে। নিয়তে করবে এবং প্রয়োজনমাফিক করবে। তৃতীয় প্রকার আমলের ক্ষেত্রে কামিল ইখলাসের চেষ্টা করবে। সাথে সাথে তা বেশী বেশী করার প্রচেষ্টা চালাবে। যদি অক্ষমতার কারণে কাজ করতে না পারো, তবে দিলের মধ্যে খুবই আগ্রহ পোষণ করবে। কেননা, মন্দ কাজের নিয়াত যেমন মন্দ তেমনি ভালো কাজের নিয়াত করাও একটি ভালো কাজ। এর দ্বারা নূর সৃষ্টি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৮৮১4৪ ০৮8৮ এক দেও 35৪৪ এ ৯৫

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।