Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান উল্লেখিত অবস্থা হলো আমাদের মতো দুর্বল মানুষের। কিন্তু যারা ওলিয়ে কামিল হয়ে গেছেন, তারা তো আসমায়ে হুসনার মধ্যে নিমগ্ন থাকেন। ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি “আল-জামুল আউয়াম" গ্রন্থে প্রথমে উলামা এবং আওয়াম লোকদেরকে আসমায়ে হুসনার বিশাল সমুদ্রে ভুব দিতে নিষেধ করেছেন। এর পরই কামিল আওলিয়াদের সম্পর্কে লিখেন, মার্রফাতের সাগরে যারা সাঁতার কাটতে দক্ষ, তাদের জীবন অক্ষম হয়ে পড়ে। তারা পার্থিব আরাম-আয়েশ এবং সমগ্র সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নেন। তাদের জ্ঞান ও কর্ম একমাত্র আল্লাহর জন্য। তারা শরীয়তের আইন-কানুন মেনে চলেন, নিষিদ্ধ কাজ ও কর্ম বর্জন করেন। হৃদয়কে তারা গাইরুল্লাহ থেকে একদম খালি করে দেন। আল্লাহর মুহাব্বাতের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস অর্জনের লক্ষ্যে দুনিয়াকে তুচ্ছ মনে করেন। এসব লোকজনই পারেন মা'রিফাতের গহীন সাগরে ডুব দিতে। এতদসত্তেও তারা বিরাট আশঙ্কার মধ্যে থাকেন। তাদের দশ জনের মধ্যে একজনই কেবল গোপন মণি-মুক্তা লাভে ধন্য হোন। তাদের সম্পর্কে বলা হয়েছে: 3555:51625 45 5247 ৬ 2 এত পঞ | -“যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোযখ থেকে দূরে থাকবে।” (আত্বিয়া (২১) : ১০১) টীকা ১: শিরক, কুফর, নিফাক, বিদআত এবং ইলহাদ ইত্যাদি থেকে ঈমানকে বাঁচানো একান্ত জরুরী। আর এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা পোষণ করা আবশ্যক। আল্লাহ তা”আলার কাছে এই দু'আ করতে থাকা, “হে আল্লাহ! আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপর আমার মৃত্যু দান করুন”। এই জামাআতই সীরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। তাফসীরে লাতাইফে রাব্বানিয়া, রূহুল মা”আনী এবং ইতহাফ ইত্যাদি গ্রন্থে এ বিষয় নিয়ে সবিস্তর আলোচনা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপর সবচে উত্তম বই হলো ইমাম ইবনূল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি রচিত “আল-মুসামারাহ ফিল আকাইদিল মুনজিয়া ফিল আখিরাহ” এবং এর ব্যাখ্যাগ্রথ "মুসায়ারাহ”। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির কাছেই গ্রন্থদ্ধয় রাখা একান্ত জরুরী। মাদারিসে ইসলামীয়ার পাঠ্যপুস্তকে এর অন্তর্ভূক্তি খুবই জরুরী। হে আল্লাহ! হে আমার প্রভু! আপনার নির্বাচিত রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহ ও তুফায়েলে আমাদের হৃদয়কে এসব বিষয় থেকে পবিত্র করে দিন যা আপনার মুশাহাদা ও মুহাব্বাত থেকে ৯৩

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।