Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সি ৩৯০ 4১৪ প্রাক কথন আলহামছুলিল্নাহ! সাল্লাল্লাহু আলা সায়্যিদিনা ওয়ামাওলানা মুহাম্মাদ, ওয়াআলা আলিহি ওয়াআসহাবিহি আজমাঈন। আল্লাহ তা'আলার অপরিসীম কৃপায় আমরা ক'জন মিলে যুগশ্রেষ্ঠ জ্ঞানতাপস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি প্রণীত ইলমে তাসাওউফের বিখ্যাত কিতাব, “আল-ফুরকান” এর বঙ্গানুবাদ পাঠকদের হাতে তুলে ধরতে সক্ষম হয়েছি। আল্লাহর পবিত্র দরবারে আমাদের এই প্রচেষ্টা কবুল হওয়ার জন্য সকলের নিকট ছু"আ কামনা করছি। কারণ, আমাদের প্রচেষ্টা যা-ই হোক না কেন, তা যদি মা'বুদের দরবারে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তাহলে কোন ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করার তাওফিক দিন। “আল-ফুরকান* অনুবাদের উদ্যোগ গ্রহণের পেছনে একটি উল্লেখযোগ্য ইতিহাস আছে। ২০০৯ ঈসায়ী সালের ২৫ ফেব্রুয়ারী তারিখে সিলেটস্থ সুবিদ হুসাইন এবং আমি কানাইঘাট মাদ্রাসার বাৎসরিক জলসায় যোগদান করি। আমি ইতোপূর্বে আর কোনদিন কানাইঘাট যাই নি। সেখানে পৌঁছে লক্ষ্য করলাম অনেক মানুষ একটি কবরকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তারা অবশ্য হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির করব জিয়ারত করছিলেন। সুতরাং আমিও সেখানে যেয়ে খুব ভক্তিভরে এই মহান বুজুর্ণের কবর জিয়ারত করলাম। কানাইঘাটের এতিহ্যবাহী “গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা” ও “দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা” পরিদর্শন শেষে বহুলপঠিত ইসলামী ম্যাগাজিন মাসিক মদীনায় এ ব্যাপারে “এঁতিহ্যবাহী গাছবাড়ি মাদ্রাসা ও দারুল উলূম কানাইঘাটে একদিন” শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করি (মাসিক মদীনা: এপ্রিল ২০০৯ ঈসায়ী সংখ্যা)। এই প্রবন্ধে সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের গৌরব, জ্ঞানতাপস, মহান হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্মের উপরও সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এ বছরই আমার তরীকতের শ্রদ্ধেয় মুর্শিদ কুতবে যামান হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তাঁর জীবনের সর্বশেষ ইসতিকাফে সিলেট নগরহ্থ এতিহাসিক ৯

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।