Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

নিফাক অধ্যায় নিফাক (কপটতা) ছু" প্রকার: ১. নিফাকে ই"তিকাদী (বিশ্বাসগত কপটতা) অর্থাৎ, ধোঁকা ও প্রতারণার উদ্দেশ্যে ইসলাম গ্রহণের দাবী করা। এ সম্পর্কে কুরআন শরীফে আছে: ১ 5505231 এ১॥ ও 9৩এ। ও -“নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে।” (নিসা (8) : ১৪৫) ২. নিফাকে আমালী (কর্মের কপটতা)। সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের হাদীসে এর নিদর্শন সম্পর্কে আলোচিত হয়েছে। যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন প্রতিজ্ঞা করে তখন তা ভঙ্গ করে এবং যখন তার আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। হাফিজ ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে বলেন, নিফাক হলো মুখে ভালো কথা প্রকাশ করা এবং অন্তরে অনিষ্ট লুকিয়ে রাখা। এটা কয়েক প্রকার: ১. আকীদাগত নিফাক। আকীদাগত মুনাফিক সব সময় জাহান্নামে থাকবে। ২. কর্মের নিফাক। এটাও একটি কবিরা গুনাহ। ইনশাআল্লাহ! যথাস্থানে এর সবিস্তর আলোচনা হবে। অনুরূপ কথাই ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুনাফিক হলো এঁ ব্যক্তি যার কর্মে ও কাজে মিল নেই। যার বাহ্যিক ও অভ্যন্তরে কোন সামঞ্জস্য নেই। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, এসমস্ত আয়াতের সার কথা হলো: মুমিন ছু" প্রকার: ১. মুকাররাবুন তথা নৈকট্যপ্রাপ্ত এবং ২. আবরার তথা সৎ ও নেক। কাফিররাও দু" প্রকার: ১. আহবানকারী এবং ২. অনুগামী। এভাবে মুনাফিকরাও দু" প্রকার: ১. প্রকৃত মুনাফিক ও ২. নিফাকের কিছু নিদর্শন আছে এমন মুনাফিক। সহীহাইনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদ্বিআল্লাহু আনহু বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৮৮

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।