Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

কুফর অধ্যায় কুফরের শাব্দিক অর্থ “আবৃত করা'। পরিভাষায় বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, এর কোন একটি অকাট্য বিষয়কে অস্বীকার করা অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করা- যদিও এটা রাসূলুল্লাহর একটি সুন্নাত হউক না কেন। [আল-মুসায়ারা, রাদ্দুল মুখতার] কুফরের অনেক প্রকার আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কণ্টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে। ১. জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ শরীয়তকে প্রত্যাখ্যান করা। ২. পুর্ণ শরীয়তের উপর বিশ্বাস পোষণ করা কিন্তু এর কোন একটি অকাট্য বিষয়কে অস্বীকার করা। ৩. পুর্ণ শরীয়ত সঠিক আছে বলে বিশ্বাস থাকা সত্তেও তা প্রত্যাখ্যান করা। ৪. পূর্ণ শরীয়তের উপর বিশ্বাস আছে কিন্তু শরীয়তের কোন একটি বিষয় নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। আল্লাহ তা'আলা বলেন: 2915 02351555365 24 55 3545৭ -“আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, তোমরা যে কাফির হয়ে গেছ ঈমান প্রকাশ করার পর।” (তাওবাহ (৯) : ৬৫-৬৬) যেমন: দাড়ি নিয়ে তামাশা করা। এটাকে শয়তানের আস্তানা বলা, উলামায়ে কেরাম ও ইসলামী শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে ঠাট্টা-তামাশা করা ইত্যাদি সবকিছুই কুফরের অন্তর্ভূক্ত। তালিবে সাদিকের উচিৎ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ শরীয়ত, উলামায়ে রাব্বানী ও ইসলামী শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রাখা। যদি এর বিপরীতমুখী কোন কথা বের হয়ে যায়, তাহলে অতি দ্রুত সংশোধন করে নেবে এবং নিজের ঈমানকে নতুন করে তাজা করবে। বি:দ্র: ইসলামী শিক্ষার্থীদের দ্বারা উদ্দেশ্য এসব লোক যারা দ্বীনকে জীবিত রাখতে এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনে জ্ঞানার্জন করে। পক্ষান্তরে যারা শুধু পার্থিব উদ্দেশ্যে ইলমে দ্বীন শিক্ষার্জন করে তারা তো ভালোবাসার যোগ্যই নয়- বরং এরা শয়তানের চেলা। ৮৭

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।