আল-ফুরকান দ্বিতীয় কোন সত্তার প্রতি তার হৃদয়ে মনোনিবেশের সৃষ্টিই হবে না। ২. শিরক ফীস্সিফাত (গুণাবলীর সাথে অংশীদার করা) অর্থাৎ আল্লাহ তা"আলার এক বা একাধিক গুণের সাথে কাউকে সমান মনে করা। মনে করুণ ইলম হচ্ছে একটি সিফাত। এরকম বলা যে, আমাদের ইলম আল্লাহ তা'আলার ইলমের মতো বা তিনি যেভাবে অদৃশ্য ও দৃশ্যের জ্ঞান রাখেন, অনুরূপভাবে অমুক ওলি কিংবা নবীও জ্ঞান রাখেন। শিরক থেকে অন্তরকে পাক করা ফরয। এটাই হলো “তাওহীদ ফী ইলমিল্লাহ" অর্থাৎ অন্তরে এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তা”আলার ইলম আমাদের ইলমের মতো নয়। আটলান্টিক মহাসাগরের সামনে এক ফোটা পানি যেরূপ তুচ্ছ, তদ্রপ নবী-রাসূল, ফিরিশতা, জ্ঞানী-বিজ্ঞানী এবং সমস্ত সৃষ্টির জ্ঞান আল্লাহ তা'আলার ইলমের সামনে তুচ্ছ। সহীহ বুখারী শরীফে হযরত মুসা আলাইহিস্সালাম এবং হযরত খিষির আলাইহিস্সালাম সম্পর্কিত একটি ঘটনা বিভিন্ন স্থানে বর্ণিত আছে। হযরত খিষির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে নিয়ে একটি নৌকায় আরোহণ করলেন। তখন একটি পাখি নৌকায় বসে এক ফোটা পানি পান করে উড়ে গেল। খিষির আলাইহিসসালাম বললেন, | 8১১০০ 58 উ0৫ ২ 4৬৮৩ ৩5 ৬০০৪ ভা 55৬৬৬ -“হে মুসা! আল্লাহর ইলমের সামনে আমার, তোমার এবং সমগ্র সৃষ্টির জ্ঞানের তুলনা এতটুকু, যেটুকু এই সমুদ্রের এক ফোটা পানি পাখিটি পান করলো।” (সহীহ বুখারী : ৩১৪৯) ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমিদ্দীন গ্রন্থে “তাফান্কুর' [গবেষণা] অধ্যায়ে আলোচনা করেন: “যদি আল্লাহ তা”আলার জ্ঞানের সামনে সমস্ত নবী, ওলি, ফিরিশতা এবং জ্ঞানী-বিজ্ঞানীদের জ্ঞান উপস্থাপন করা হয় তবে এসবই মূল্যহীন হয়ে পড়বে”। সত্যের সন্ধানী! তুমি আল্লাহর ইলমের মতো তাঁর অন্যান্য গুণ যেমন, কুদরত, কায়্যিউমিয়াত (চিরন্তনতা), কুদ্দুসিয়াত (পবিত্রতা), আজমাত (মাহাত্ম), ইরাদা (ইচ্ছাশক্তি), কালাম (কথাবার্তা), সামা? শ্রবণ), বাছর দৃষ্টি) ইত্যাদি উপলব্ধি করে নাও। ইমাম জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “সিফাত দু" প্রকার: যাতি সিফাত ও ফিন্লী সিফাত। উভয়ের মধ্যে পার্থক্য হলো, যে সিফাত আল্লাহ তা'আলা তাঁর নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, অন্যের ক্ষেত্রে ব্যবহার করেন নি, তাহলো যাতি সিফাত। যেমন: কুদরাত, ইলম, ইয্যাত ও আযমাত। আর যেসব সিফাত নিজের জন্য এবং অন্যের জন্য ৮২
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।