আল-ফুরকান হয়ে ওঠলো। হাত যা করে, মুখ যা বলে, পা যেদিকে চলে, চোখ যা কিছু দেখে এবং পেট যা কিছু ভক্ষণ করে তা সবকিছুই তো অন্তরের সংকল্পের ফলাফল। তাই নিয়ত ও সংকল্প যদি সুস্থ হয় এবং ইখলাস ও সত্যতা সৃষ্টি হয়- তবে তো সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও পরিশুদ্ধ হয়ে গেল। অন্তরের রোগ প্রচুর। আমরা এখানে কেবল মূল রোগগুলোর উপর আলোকপাত করবো। অন্তরের রোগ-ব্যাধি ও তা থেকে পবিত্রতা অর্জন “হে আল্লাহ! আপনি আমার হৃদয়কে শিরক, কুফর, নিফাক, বিদআত, ইলহাদ, মন্দ সংকল্প ও লোভ থেকে পবিত্র করুন। হে আল্লাহ! আমি আপনার কাছে হিংসা, অহঙ্কার, ক্রোধ, রিয়া, কৃপণতা, আত্মন্তরিতা, কাপুরুষতা, পার্থিব মোহ, যশ ও খ্যাতির আসক্তি, মাওলা থেকে গাফলতি, ওয়াসওয়াসুল খান্নাসের অনিষ্ট, ধোঁকা ও প্রতারণা থেকে আশ্রয় চাচ্ছি।” শিরক: আল্লাহ তা'আলা বলেন, -“নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়।” (লুকৃমান (৩১) : ১৩) আল্লাহ তা'আলা আরো বলেন: 25321915655 ৩2580) 9 875 55823 906] “নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা, তিনি ক্ষমা করেন।” (নিসা (৪) : ১১৬) আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানানোকে শিরক বলে। এটার অনেক প্রকার আছে। প্রথমতঃ তিন প্রকার: ১. আল্লাহর সত্তার সাথে শরীক করা। অর্থাৎ অন্য কাউকে আল্লাহর মতো মনে করা। যেমন: কাউকে আল্লাহ তা”আলার মতো ওয়াজিবুল উজ (যার অস্তিত্ব আবশ্যক), কাদিম (অবিনশ্বর) বা সিফাতে কামালিয়াত অর্থাৎ পরিপূর্ণ গুণাবলীর অধিকারী মনে করা। এ সবকিছুই শিরক। পক্ষান্তরে তাওহীদ ফীয্যাত তথা সত্তার একত্ববাদের মর্ম হলো আল্লাহ তা”আলাকে সর্বদিক দিয়ে একক বিশ্বাস করা। এমনকি এই একক সত্তার প্রভাব তার দেহমনে এমনভাবে ছড়িয়ে পড়বে যে, তার মধ্যে দ্বিতীয় কোন সত্তার অনুভবই হবে না। ৮১
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।