Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান বিদআত, ইলহাদ, আজে-বাজে সংকল্প এবং নিকৃষ্ট আবেগ থেকে অন্তরকে পবিত্র করা। ২. লোভ, হিংসা, অহঙ্কার, রিয়া, ক্রোধ, কৃপণতা, আত্মন্তরিতা, পার্থিব মোহ এবং যশ ও খ্যাতির আসক্তি ইত্যাদি অসৎ চরিত্র থেকে অন্তর পবিত্র করা। ৩. অন্তরকে ঘ্বাইরুল্লাহ থেকে পবিত্র করা এবং কালবের অন্তঃহথলে গাইরুল্লাহর জন্য কোন স্থানই বাকী না রাখা। তাহারাতে উল্লেখিত প্রকারসমূহ উপলব্ধি করার পর “ঈমানের অর্ধেক হলো পবিত্রতা” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীসটি সহজেই বুঝে আসবে। কেননা, হাদীসে উল্লেখিত ঈমান শব্দের দ্বারা উদ্দেশ্য হলো, দ্বীন ইসলাম। এর অংশ দুটি: ১. তাযকিয়া ও তাতহির তথা পবিভ্রকরণ; ২. তাহলিয়া ও তা”মির তথা অলঙ্করণ। সুতরাং জেনে রাখুন, যে শান্ত্রে তাযকিয়া ও তাহলিয়া তথা পবিত্রকরণ ও অলঙ্করণের বিষয় নিয়ে আলোচনা হয়, তাকেই বলে ইলমে তাসাওউফ। এর উদ্দেশ্য সিররে কীলব তথা অন্তরের অন্তঃস্থলকে গ্ৰাইরুল্লাহ থেকে পবিত্র করা এবং আল্লাহ তা”আলার বে-কাইফ হুজুরী (নিরাকার উপস্থিতি) দ্বারা অলংকৃত ও সুশোভিত করা। সুতরাং এ লোকই বড়ো সৌভাগ্যবান যার হৃদয়কে আল্লাহ তা”আলা তাঁর তাজাল্লির আয়না এবং বে-কাইফ হুজুরীর নীড় বানিয়ে দিয়েছেন। হে আল্লাহ! তুমি এই অধমকে এই পরম সৌভাগ্য দান করো। “তিনিই সুফি হতে পারেন, যিনি শরীয়তের পরিপূর্ণতা অর্জন করেছেন।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3102 ৬০৮০1৩ 2৯ স্রী। ও ৪) “নিশ্চয় শরীরে একটি মাংসখণ্ড আছে, এটা যদি পরিশুদ্ধ হয় তাহলে সমস্ত শরীরই সুস্থ হয়ে উঠে।” [সহীহ বুখারী] এই জন্যই অন্তরের পবিত্রতা ও পরিশুদ্ধি হলো এই শাস্ত্রের মূল। কেননা, অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা যে কর্ম সংঘটিত হয়, তার সংকল্পস্থুল হচ্ছে অন্তর। সুতরাং অন্তর যদি পরিশুদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ও ইলম অর্জন করে নেয় এবং আকীদা বিনষ্টকারী জ্ঞান ও কর্ম থেকে পবিত্রতা অর্জন করে ফেলে, তাহলে যেনো সমস্ত মানুষটি পরিশুদ্ধ ৮০

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।