আল-ফুরকান মাফি জুব্বাতি ইল্লাল্লাহ, ইত্তিহাদ ও হুলুল ইত্যাদি শিরকী ও বিদআতী কথাবার্তা বের করে দেয়। [এখানে ভুল-বোঝাবুঝির কোন অবকাশ নেই যে, উচ্চ পর্যায়ের সুফি-মাশাইখ ও সাধকদের কিছু উক্তি আজকাল ভ-, পথভ্রষ্ট তথাকথিত “মা”রিফতী ফকীররা” উচ্চারণ করে বেড়ায় এবং এতে তারা অনেক সরলপ্রাণ মুসলমানদের ঈমান হরণ করে নিচ্ছে। হযরত মুশাহিদ বাইয়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি এসব ভ-দের সম্পর্কেই এখানে উল্লেখ করেছেন। - অনুবাদক] প্রিয় ভায়েরা! খুবই সাবধান থাকবেন। রাস্তা বড়োই ভয়াতুর। নূরে মুহাম্মদী ছাড়া একটি পা-ও বাড়াবেন না। শয়তান যখন তাকে কাবু করতে পারে না, তখন সে মানব শয়তানদের বিরাট একটা দল নিয়ে চতুর্দিক থেকে আল্লাহর এই বান্দার উপর ঝাঁপিয়ে পড়ে। এসব শয়তানরা অস্ত্র-শ্ত্র নিয়ে উত্তাল লড়াই শুরু করে দেয়। এই বান্দাকে হেয় প্রতিপন্ন করতে কোন চেষ্টাই তারা ছাড়ে না। সে কাফির হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে এরকম ফাতোয়ার বই প্রকাশ করে। তার রাষ্ট্র তার বিরুদ্ধে চক্রান্ত করে। মাদারিজুস সালিকীনে হাফিজ ইবনে কাইয়্িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটাই হলো শয়তানের শেষ চক্রান্ত। আল্লাহর তাওফিকে যদি বান্দা এ যুদ্ধে সফল হয় তবেই সে প্রকৃত সফল। হে আল্লাহ! তোমার সীরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পূর্ণ ইস্তিকামাত দান করো এবং এর উপরই মৃত্যু দাও। হে পরম করুণাময়! নীতি ১২- অন্তরের কাইফিয়াত: সালিক কবজ (সংকোচন) এবং বসত (বর্ধন) উভয় গুণের সম্মুখীন হয়। এক্ষেত্রে নবীন ও প্রবীণ উভয়ই সমান। হযরত সিদ্দীকে আকবর রাদ্বিআল্লাহু তা*আলা আনহু যিনি নবীগণের পর শ্রেষ্ঠ মানুষ, এবং হযরত হানযালা রাদ্বিআল্লাহু আনহু যিনি ওহী লেখকদের মধ্যে একজন ছিলেন, এই উভয় বুজুর্ণের একটি ঘটনা এক্ষেত্রে শক্ত দলীল। সহীহ মুসলিম ও সুনানে তিরমিযী ইত্যাদির মধ্যে বর্ণিত আছে: “হযরত সিদ্দিকে আকবার রাদ্বিআল্লাহু আনহুর খিদমাতে একদিন হযরত হানযালা রাদিআল্লাহু আনহু তাশরিফ নিলেন। সিদ্দীকে আকবার রাদ্বিআল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কেমন আছো হানযালা? তিনি জবাব দিলেন, আমি তো মুনাফিক হয়ে গেছি! হযরত সিদ্দীকে আকবার বললেন, এ কী বলছো? তিনি জবাব দিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৭
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।