আল-ফুরকান এই আয়াতের মর্ম তার সামনে আল্লাহ তা'আলা উপস্থিত করে দেন। আগে তার অনুভূতি ছিলো, যখন মাহবুবে আকবার আল্লাহ তা”আলা মুশাহাদা লাভে ধন্য করেন, তখন অন্তর চক্ষু খুলে যাবে এবং তা দিয়ে তাঁর জামাল ও জালাল প্রত্যক্ষ করতে থাকবে। কিন্তু কি পরিতাপ, অনুমতি যখন মিলেই গেল এবং তাঁর জামাল ও প্রভাবের দরুন একদম অক্ষম হয়ে যায়। মাহবুব তো তার সামনে উপস্থিত- কিন্তু ভয়, লজ্জা, আদব এবং নিজের নিঃস্বতার প্রকাশ অন্তর ও চক্ষুকে নীচু করে দেয়। এক আরব কবি বলেন: ০৯৯১ ৩০৬ ২০ ৮৯৬৪১৬৩৯৩০৯ ৬৯৪০৪ ৬৩। ৬1 ৬১০ ৩৬ ৪০৮ ৩! ৬৪১০৮ ৮০৩ 4৬১ ১৩ ৬৯১৩ “মিলনের পূর্বে আমার ধারণা হয়েছিল প্রেমাস্পদ পর্দার আড়ালেই আছেন, পর্দার কারণে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু কী পরিতাপ! তিনি যখন আমার সামনে আসলেন ও তাঁর সৌন্দর্য পর্দাহীন হয়ে গেলো, তখন ভয় ও লজ্জায় অনুভব এমন হলো যে, প্রেমাস্পদের দিকে তাকাতে আমি অক্ষম হয়ে পড়লাম” হযরত সিদ্দীকে আকবার রাদ্বিআল্লাহু আনহু বলেন, “জ্ঞানার্জনের অক্ষমতা জানাই হলো আরেক জ্ঞান”। ইমাম গাষ্যালী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর রচিত গ্রন্থ “আল-মাকসাছুল আসনা”-তে বলেন, “আপরিফদের মা"রিফাতের শেষ স্তর হলো- মা'রিফাত অর্জনে অক্ষমতা প্রকাশ করা। প্রকৃতপক্ষে তাদের মা'রিফাত হলো, তারা যেনো তাঁকে চিনেনই না- তাঁর পরিচয় যেনো তাদের জন্য প্রায় অসম্ভব”। স্মরণ রাখা চাই, এসময় শয়তান তার পূর্ণ শক্তি প্রয়োগে লিপ্ত হয়ে পড়ে। যখনই সে অলসতার সুযোগ পায় তখনই শত-সহত্র ওয়াসওয়াসা দিয়ে অন্তরকে পঙ্কিলময় করে তুলে। কখনো ওলায়ত, কাশফ ও কারামত এবং ও ওয়াজদের দাবী নিয়ে সামনে আসে। কখনো যশ ও খ্যাতি আর নেতৃত্বের প্রেম এবং সম্পদের মোহ নিয়ে সামনে আসে। আবার কখনো রিয়া, অহঙ্কার নিয়ে জোরেসুরে আক্রমণ করে সালিককে পেছনে হটিয়ে দেয় কিংবা তাকে নিরাশ বানিয়ে রিয়াজত-মুজাহাদা থেকে বিচ্ছিন্ন করে দেয়। কখনো বিদআত, নিফাক এবং কুফর-শিরকের মধ্যে লিপ্ত করে একদম নিকৃষ্টতম বানিয়ে দেয়৷ কখনো আল্লাহ তা'আলার আসমায়ে হুসনার তাজাল্লিকে আল্লাহর অস্তিত্ব মনে করে অন্তরকে বাইত্ুর-রাব, আনাল-হাকৃ, ওয়া ৭৬
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।