আল-ফুরকান হুসনা এবং তাঁর শান ও তাজাল্লির কোন শেষ নেই, তাই সায়র ফিল্লাহর মধ্যেও নৈকট্য স্তরের কোন অন্ত নেই। মানুষ যতোই নিকটে যেতে থাকে, ততোই তার দূর্বলতা অক্ষমতা অনুভূত হয়। সমস্ত চেষ্টা সাধনার সারকথা এটাই হয়- যেনো কিছুই হয় নি। আরবী একটি প্রবাদ আছে: “জ্ঞানার্জনের অক্ষমতা জানাই হলো আরেক জ্ঞান”। রিয়াজত মুজাহাদার অর্জন এটাই, মানুষ তার আপাদমস্তকে পাপ ও পক্চিলতাই শুধু দেখতে পায়। তার কোন ইবাদতকেই এক আল্লাহর পবিত্র দরবারে কবুল হওয়ার যোগ্য মনে করে না। এই অনাদি অশেষ দরবার তাকে এতো নিঃস্ব বানিয়েছে যে, না তার জ্ঞানের কোন ক্ষমতা আছে আর না কথা বলার কোন শক্তি আছে। সে যা বলে তা এটাই: “হে প্রভূ! আমি তোমার পবিত্রতার বর্ণনা দিচ্ছি। তোমার শান তো কতো মহান! তোমার স্তর কতোই না উচু!” কুরআনে করীমে আছে, ৫৪5০ ১1949 ক 68০৪ জী ০৪১১ ৬ ৬5 21155 পাপা -“তারা আল্লাহকে যথার্থরূপে বোঝে নি; কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে তিনি পবিত্র আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উ্ধর্বে।” (যুমার (৩৯) : ৬৭) সে নিজের পূর্বের ইবাদাতসমূহকে বে-আদবী মনে করে। জালাল ও জামালের মুশাহাদার দ্বারা তার মধ্যে আশ্চর্যজনক এক তরঙ্গের সৃষ্টি হয়। সে একদম হতবাক হয়ে যায়। ভয় ও ভালোবাসা একত্রে রূপলাভ করে। ভয় হয়ে যায় প্রেমাসক্ত আর প্রেম হয়ে হয়ে যায় ভয় ও ভক্তিসূলভ। সদাচিন্তা ও পেরেশানী তার অবস্থায় রূপলাভ করে। হ্যাঁ, তার নিঃস্বতা অপারগতা ও পঙ্কিলতা থাকা সত্তেও আল্লাহ তা'আলা তাকে নিজ দয়াগুণে মুশাহাদার স্তরে পৌঁছে দিয়েছেন। আর এই অনুভূতি তার মধ্যে বিনয়, তাওবাহ, ইখলাস, রিষা, উবুদিয়াতের এক নবপ্রাণ সৃষ্টি করে দেয়। 4454 2১5 ৯৩0 ৩৪18৮$3 ৩৩ -“তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা।” (মুজাদালাহ (৫৮) : ২২) ৭৫
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।