আল-ফুরকান “সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল।” (সহীহ বুখারী : ১) ২. ফিতরী শক্তির অপপ্রয়োগের কারণে যে অসৎ-চরিত্রতার সৃষ্টি হয়েছে তা দূরীকরণে মনেপ্রাণে চেষ্টা করা। ৩. ভবিষ্যৎ জীবনে স্বভাবজাত শক্তির সঠিক ব্যবহারে চেষ্টা করা। চেষ্টাকরণে পিপাসু ব্যক্তির মতো তৃষগর্ত হয়ে যাওয়া। যেভাবে মাউতের সময় পানির জন্য ছটফট করে। ৪. সকল কর্মকাণ্ড সংকল্প ও চরিত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তিবা করা। ইমাম জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত ইতহাফে"র ৭ম খণ্ডের ৩৬ নং পৃষ্ঠায় - 3৮০ ৩১ এ এ -“আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত।” আয়াতটির ব্যাখ্যায় বলেন: «এ আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী। তাঁর পদাঙ্ক অনুসরণ করে যারা সচরিত্র লাভ করবে, সৃষ্টির মধ্যেই তারাই হবে আল্লাহ তা'আলার অধিক নিকটবর্তী। দূরত্ব ও নৈকট্যের ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে। যে যতো বেশী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের নিকটবর্তী সে ততোই আল্লাহর নিকটবর্তী। কারণ, যে নৈকট্য প্রাপ্ত ব্যক্তির নিকটবর্তী হবে সে-ও তো নৈকট্যপ্রাপ্ত হবে।” দিকে সব সময় মনোযোগী থাকা উচিত। পূর্ণ হিম্মত নিয়ে আল্লাহ তা'আলার কাছে তা চাইতে থাকা। মুজাহাদার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে তাসাওউফ অংশে আলোচনা হয়েছে। অর্থাৎ উল্লেখিত নিসবত অর্জন করা এবং অন্তরকে আসমায়ে হুসনার তাজাল্লির ক্ষেত্র বানানো। আল্লাহ তা'আলার মুশাহাদা, নৈকট্যের উন্মোচন এবং দেহ ও আতআার মধ্যে ইবাদতের রূহ বহমান হয়ে যাওয়া। ইমাম গাযযালী এবং ইমাম জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহিমা বলেন, “রিয়াজত-মুজাহাদার শেষ উদ্দেশ্য হলো বান্দার হৃদয় সর্বদা আল্লাহর সাথে থাকবে। এই নৈকট্যের উল্টো কোন কাজ তার মধ্যে থাকবে না। এ অবস্থা অর্জন হয় শুধুমাত্র গাইরুল্লাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে। আর গাইরুল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রয়োজন দীর্ঘদিনের মুজাহাদা। ৭২
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।