আল-ফুরকান উন্মোচনের জন্য কী চেষ্টা করছে? এগুলোর হাকিকাত সম্পর্কে তাদের জ্ঞান কতটুকু আছেঃ ১৮৯০ ৪99৪ আল্লাহ তাআলা তাওফিক দিলে পরবর্তীতে এসব আবরণ সম্পর্কে আরো আলোচনা করবো। এখানে কেবল আবরণ দূরীকরণের একটি মহৌষধ সম্পর্কে আলোকপাত করছি। ১. এসব জিনিস তো মাহবুবে হাকিকীর সামনে বিরাট অন্তরায়; মানুষকে ধ্বংসকারী আর দারুজ-জুলমাত পর্যন্ত পৌঁছানোকারী। সুতরাং এসবের প্রতি ঘৃণা সৃষ্টিতে দরজায়ে কামালিয়াত অর্জন করা। ২. এগুলোর অনুকূল কাজ থেকে পলায়ন করা। ৩. এসব পর্দার হাকিকাত ও কারণ নিয়ে চিন্তা-গবেষণা করা আর বেঁচে থাকার জন্য পূর্ণ তাওয়াজ্জুহ (মনোযোগ), বিনয় ও নিঃস্বতা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কখনো পূর্ণমাত্রায় অনৃনয়-বিনয়ের সাথে আল্লাহ তা”আলাকে বলা: “হে আল্লাহ! আমি আপনার কাছে লোভ, হিংসা, লৌকিকতা ও সম্মানাসক্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি।” এভাবে বার বার ছু”আ করা। ৪. কালবকে পরিষ্কারকারী আমল যেমন, মাউতের আলোচনা ও স্মরণ, কুরআন তিলাওয়াত, অধিক জিকির ও ইস্তিগফার ইত্যাদি করতে থাকা। আল্লাহর দিকে পূর্ণ মনোনিবেশে মত্ত থাকা। “এ দয়ালুর স্মরণ থেকে এক মুহূর্ত ও গাফিল থাকা যাবে না। কখন যে তিনি তোমার প্রতি দৃষ্টিপাত করবেন, তা তোমার জানা নেই।” তৃতীয় হালত: রূহের উত্তরে নফস দু'টি প্রস্তাব পেশ করেছিল। রূহ যখন নফসের রাজত্ের দৃঢ়তা দেখলো, তখন সে দ্বিতীয় প্রস্তাবটি মেনে নিল। অর্থাৎ নফস ও শয়তানের সামনে তার অস্ত্র সমর্পণ করলো। তাদের আনুগত্যে নিজেকে নিঃশেষ করে দিল। দুনিয়ার জীবনেও পশুর মতো নিকৃষ্টময় জীবন ও অভিলাষ পূরণে লিপ্ত থাকলো। আর পরকালীন জীবনে দারুজ-জুলমাত তথা অন্ধকার ঘরের বাসিন্দা হলো। যেমন, আজকের যুগে সন্ত্রাসীদের জীবনচক্র। চতুর্থ হালত: রূহ দ্বিতীয় প্রস্তাব মেনে নিল। অর্থাৎ সে রাষ্ট্রের শিক্ষামন্ত্রী নিযুক্ত হলো। খাহিশাতে নফস চরিতার্থের জন্য এসব পন্থাবলম্বন করলো যা আজ যাছু, তেলেসমাতী ও বিজ্ঞান [অর্থাৎ বিজ্ঞানের নামে গোমরাহী] নামে প্রসিদ্ধ। প্রতিপত্তি, প্রতারণা, অহঙ্কার এবং ধনার্জনে সে আজ নেতৃত্বের ভূমিকায় আছে। প্রতারণায় শৃগাল থেকে এগিয়ে। ফন্দিতে সে বানর থেকেও অগ্রসর। ক্রোধের ক্ষেত্রে সিংহ ৬৮
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।