আল-ফুরকান -যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমগ্ডলকে আল্লাহ অভিমুখী করে।” (লুকমান (৩১) : ২২) অর্থাৎ লা-শরীক আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ করলো। এই মনোনিবেশে যেনো বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক দিয়ে কোন উপায়েই আল্লাহ ছাড়া অন্য কেউ স্থান না পায়। আর হৃদয়ে যেনো আল্লাহ ছাড়া আর কোন ইচ্ছাই অবশিষ্ট না থাকে। অর্থাৎ কাজ ও কর্মের সংকল্প সে যেনো তখনই করে যখন তা কেবল আল্লাহর জন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5৭৩0১ 091 -“সমস্ত কাজই নির্ভর করে নিয়তের উপর।” [সহীহ বুখারী :১] ২. অতীতে উদাসীন জীবনে যেসব পাপ সংঘটিত হয়েছে এসবকে খুবই ঘৃণা করবে। আর ভবিষ্যতের পূর্ণ ইরাদা, মনোযোগ ও দৃঢ়তা নিয়ে তাওবাহ ইস্তিগফার শুরু করবে। এটাকেই বলে “তাওবাতান নাসূহা” বা খাঁটি তাওবাহ। এই সংকল্প ও মনোযোগ থেকেই শুরু হয়ে যায় তাষকিয়া ও তাহলিয়া (শুদ্ধিকরণ ও অলঙ্ককরণ) ৩. অতীত উদাসীনতার মধ্যে নফস ও শয়তানের আনুগত্য এবং ফিতরী শক্তির অপপ্রয়োগ দ্বারা যে ভ্রান্ত আকীদা এবং অসৎ চরিত্রের সৃষ্টি হয়েছে, এসবের কারণে কালব ও আল্লাহর মধ্যে এক বিরাট পর্দা পড়ে গেছে। এখন এই আবরণকে দূর করাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তরীকতের সালিকদের জন্য এটা এক দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এই আবরণ ভেদ করণের দুটি পথ: (ক) আবরণে আচ্ছাদিত ব্যক্তি নিজেই চেষ্টা-সাধনা করে তা উন্মোচন করবে। (খ) শক্ত বহমান বাতাস এই পর্দাকে উড়িয়ে নিয়ে যাবে। এখানেও কখনও সালিকের চেষ্টার দ্বারা পর্দা উড়ে যায় আর কখনো তা উড়ে যায় প্রেমের বহমান বায়ু ছ্বারা। স্মরণ রাখা উচিত, প্রেমের বায়ু যখন বেগবান হবে তখন সালিক যেনো পূর্ণ তাওয়াজ্জুহ নিয়ে এক আল্লাহর দরবারে উপস্থিত থাকে। নিজের নিঃস্বতা বিনয় এবং দূর্বলতা দ্বারা রোগের ওঁষধ অনুসন্ধান করে। “হে মালিক! তোমার ভাপ্তারে চারটি জিনিস পওয়া যায় না: হীনতা, নিঃস্বতা, অক্ষমতা ও পাপ।” বর্তমান যুগে দেখা যায় কিছু লোক কোন এক তরীকার অন্তর্ভূক্ত হয়ে কিছুদিন জিকির করাকেই তাসাওউফ মনে করে। তারা একে অন্যকে খিলাফত প্রদান করে! অথচ তাদের হৃদয়ে পড়ে আছে অসংখ্য আবরণ ও পর্দা। এই অধমরা এসব পর্দা ৬৭
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।