আল-ফুরকান মোটকথা, পুরনো রাষ্ট্রের মধ্যে ওয়াইজুল্লাহর বক্তব্য এক আগুন জেলে দিল। নফস ও শয়তান চতুর্দিকের আক্রমণের কারণে বেশ চিন্তিত হয়ে পড়লো। মনে হলো তারা যেনো একদম ধ্বংস হয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। রূহ যতোই শক্তিশালী হোক না কেন, সে তো একজন মানুষ। তার মধ্যে আছে ক্লান্তি ও উদাসীনতা। পক্ষান্তরে তার প্রতিদ্বন্বী হলো এমন এক শক্রযার না আছে কোন ব্লান্তি বা অলসতা। সে হল শয়তান। রূহের অলসতার সুযোগকে কাজে লাগিয়ে মাংসখণ্ড কালবের উপর উড়োজাহাজ থেকে বোমা বর্ষণ করতে থাকে। কখনো সম্মানাসক্তি ও পার্থিব মোহের এটম বোমা দিয়ে আর কখনো আত্মপ্রীতি, কারামত, কাশফ (অন্তর দৃষ্টি), কুমন্ত্রণা, বিদআত, কপটতা এবং প্রতারণার বোমা দিয়ে কেন্দ্রীয় কার্ধালয় এবং অন্যান্য ক্ষুদ্র সৈন্যদের শিবিরে এক তুমুল আক্রমণ শুরু করে। মনে হয় যেনো রুহ একদম অচল হয়ে পড়বে এবং জিকিরের আধিপত্য যেনো নিঃশেষ হয়ে যাবে। ইতোমধ্যে রূহ আল্লাহ তা”আলার সাহায্য থেকে নফীউন নফী (অস্থিতির অস্থিতি), ফানা (আত্মবিলুপ্তি), ফানাউল ফানা (আত্মবিলুপ্তির মধ্যে আত্মবিলুপ্তি), আল্লাহ তা'আলার প্রতি দায়িমী তাওয়াজ্জুহ ও মনোনিবেশ, দায়িমী তাওবাহ এবং দায়িমী খুযু (অনুনয়-বিনয়) ইত্যাদি তোপ থেকে শয়তানের উড়োজাহাজে এমনভাবে ফায়ারিং শুরু করে যে, কেন্দ্রীয় কার্যালয়ের (কালবের) উপরাংশ একদম স্বচ্ছ হয়ে যায়। এটা তখন সর্বপ্রকার আকীদাগত, চারিত্রিক ও আমালী ব্রটি-বিচ্যুতি এবং আবরণ থেকে সম্পূর্ণ পাক-পবিত্র হয়ে যায়। অন্যদিকে কামিল ঈমান ও নেক আমলের জ্যোতি তার এই চমককে আরো দ্বিগুণ করে দেয়। কুরআনে করীমে আছে: ৬১১৫১ ৬৬ ২৩ ০ ও 0 ভে ও সি ৮৮ ৬ 0 ৮9 ১৪০35 ১2 ০৮৪ 9 255 ১ 2৯5 পর হক ৬5 ৪ 2805805255 -“তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য তাতে পুত পবিত্র যাইতুন বৃক্ষের তৈল প্রজ্ভলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়, অগ্মি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী; জ্যোতির উপর জ্যোতি।” (নূর (২৪) : ৩৫) ৬৩
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।