Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান আসতে পারে যেমন, দৃষ্টিশক্তি, পাকস্থলী ইত্যাদিতে অনেক সমস্যা দাঁড়াবে। আর যেহেতু এতে বৈধ-অবৈধ কোন পার্থক্য রাখবে না, তাই আরো শত-সহত্্ অসৎ চরিত্রের সৃষ্টি হবে। যার পরিণতিতে রূহ একদম বিনষ্ট হয়ে যাবে এবং দারুজ- জুলমাতে উপনীত হবে। পক্ষান্তরে যদি কৃচ্ছৃতাবলম্বন করতে যেয়ে সহবাস থেকে একেবারে বিরত থাকে তাহলে ছুনিয়াতে শত-সহত্র রোগের স্বীকার হবে। যেহেতু মানুষ যতোদিন বেচে থাকে এই শক্তিও তার সাথে বেঁচে থাকে। এর ফলে প্রত্যেক সময়ে আত্মার সাথে প্রবৃত্তির বিরোধিতা চাঙ্গা হয়ে ওঠে। যদ্ধরুন অনেক অসৎ চরিত্রতার সৃষ্টি হয়। ইসলাম পৃথিবীতে এসে সেই কৃচ্ছুতা ও সীমালজ্বনের মধ্যে এক মধ্যমপন্থা দেখিয়ে দিল। নিজ স্ত্রী ছাড়া অন্য যে কোন উপায়ে সহবাস নিষিদ্ধ ঘোষণা করলো। ৪5958 চারি পানা -“এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালজ্বনকারী হবে।” (মুপমিনূন (২৩) : ৫-৭) ইসলামী তাসাওউফ এটাই শিক্ষা দেয়, তোমার মাকসাদ একমাত্র আল্লাহ তা”আলা। তাই তোমার স্ত্রীর সাথে এমন সম্পর্ক গড়ে তোল যা তোমার চলার পথে সহায়ক হবে। এতটুকু ছাড়া নফসের বাকী সব বিলাসিতা তুমি ছেড়ে দাও। তুমি হৃদয়ের দিকে লক্ষ্য করবে, এতে কারো রাজত্বের সুযোগ দেবে না বরং সর্বদা হৃদয়কে মনোনিবেশ রাখবে একমাত্র আল্লাহ তা"আলার প্রতি। হে তালিবে সাদিক! তুমি নিজের হাত-পা, মুখ, কান, চোখ, পেট ও দিলের বিষয়টিও লজ্জা্থানের মতোই বুঝে নাও (এগুলোর প্রয়োগে মধ্যপন্থা অবলম্বন করবে)। আল্লাহ তা”আলা প্রত্যেকটি অঙ্গকেই তার চাহিদা পূরণের অনুমতি দিয়ে এর সীমাও নির্ধারণ করে দিয়েছেন। এই সীমার ভেতরে থেকে যদি কেউ তার স্বভাবজাত শক্তি প্রয়োগ করে এবং তা যদি হয় আল্লাহর পথে সহায়ক- তবে তা নিষিদ্ধ নয়- বরং এটাই ফিতরতের আসল উদ্দেশ্য। ৬২

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।