Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান ক্ষেপে উঠে। দুর্বল হয়ে ওঠে রাষ্ট্র ও প্রজাদের মধ্যকার সম্পর্ক। কখনো আল্লাহু- আল্লাহ*র ফায়ারিং হতে থাকে ডাকঘরে আর কখনো ছয় লতীফায় যুদ্ধের তাঁবু বানিয়ে কোন সময় আক্রমণ হয় একসাথে। আর কোন সময় বিচ্ছিন্নভাবে। কখনো সমস্ত রাষ্ট্র একই রণনীতির আওতাধীন রাখা হয়, এর প্রতিটি স্থলে সুলতানুল আযকারের ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদল নির্ধারণ করে রাখা হয়। এবং প্রতিটি জায়গায় একসাথে আল্লাহর জিকিরের ফায়ারিং শুরু হয়। যার ফলে গোটা রাষ্ট্রে জিকিরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে নফস ও শয়তানের যোগাযোগ কেন্দ্র ভেজে যাওয়ায় এবং প্রত্যেক দিক থেকে ফায়ারিং করার কারণে পুরনো সমস্ত ভিত একদম ছুর্বল হয়ে যায়। রাষ্ট্রের প্রজাদের মধ্যে পুরনো রাষ্ট্রের এই দুর্বলতা অনুভূত হয়। নতুন রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য আরো শক্তিধর হয়। নতুন রাষ্ট্রের কেন্দ্রীয় অফিসের বেতারকেন্দড্রে ওয়াইজুল্লাহকে বক্তা হিসাবে নির্ধারণ করা হয়। প্রতি মুহূর্তে এই বেতারকেন্দ্র থেকে যে বক্তব্যের প্রচার হয় তা রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের নিকট পৌঁছে দেওয়া হয়। এই বক্তব্যকে প্রজ্ঞা ও উপমার ভাণ্ডার মনে হয় কিন্তু এর মূল কথা হলো: ১. নতুন রাষ্ট্র তথা রূহের আনুগত্য মেনে নাও। এতে তোমরা দারুন- নূর (আলোর ঘর) অর্জন করবে। পুরনো রাষ্ট্র তথা নফস ও শয়তানের আনুগত্য বর্জন করো, কেননা এর পরিণাম হচ্ছে দারুজ জুলমাত। ২. নতুন রাষ্ট্রের লক্ষ্য হলো আল্লাহ আর পুরনো রাষ্ট্রের লক্ষ্য হলো শয়তান। ৩. নতুন রাষ্ট্রটি হবে গণতান্ত্রিক। কিন্তু তা সুশৃঙ্খল শ্রেণীবদ্ধ আইনের আলোকে হবে। এই বিধানের রচয়িতা হলেন আল্লাহ রাব্বুল আলামীন। ৪. নতুন রাষ্ট্র তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বরং তোমাদেরকে স্বভাবজাত স্বাধীনতা প্রদান করা হবে। হ্যাঁ, এর একটি সীমা থাকবে- এ সীমার প্রতি লক্ষ্য রেখে তোমরা তোমাদের ফিতরী শক্তির প্রয়োগ করবে সম্পূর্ণ স্বাধীনভাবে। ৫. নতুন রাষ্ট্রের সীমাবদ্ধতার অর্থ হলো, তোমরা তোমাদের ফিতরী শক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী বানিয়ে দেবে। তিনি যেখানে অনুমতি দিয়েছেন সেখানে ব্যবহার করবে। তবে এ ব্যবহারে যেনো লক্ষ্যর্জন তথা আল্লাহ পর্যন্ত পৌঁছতে বাঁধা সৃষ্টি না হয়। তিনি যেখানে নিষেধ করেছেন, সে ক্ষেত্রে শক্তির প্রয়োগ করবে না। ৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোমন্দ সম্পর্কে খুবই অবগত। যদি তোমরা আইন-কানুনের পাবন্দ না হও তাহলে ইফরাত এবং তাফরীতের কারণে দুনিয়া-আখিরাতে ধ্বংসের দৃষ্টান্তে পরিণত হবে। মনে করো লজ্জাস্থানের অভ্যাস হলো সহবাস করা, এখন যদি এ ৬১

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।