আল-ফুরকান এই রাজ্যের প্রধানমন্ত্রী হলো শয়তান। সে খুবই শক্তিধর। তার আইন-কানুন প্রতিষ্ঠা করতে সে সদা ব্যস্ত থাকে। সে এমন কিছু কলা-কৌশল ও ফন্দি উদ্ভাবন করে, এর মুকাবিলা করা তোমার জন্য অসম্ভব। প্রতিটি শ্বাস দিয়ে রাজ্যে তার হুকুম চলতে থাকে। যদিও আমি এ রাজ্যের প্রধান, কিন্তু তার দিক-নির্দেশনা ছাড়া আমি একটি পা-ও ফেলতে পারি না। নফস আরো বলে, হে রূহ! হে অপরিচিত-অজানা ব্যক্তি! আমি তোমার নিকট দু”টি প্রস্তাব রাখছি। এর যে কোন একটি তুমি গ্রহণ করে নাও; ১. হয় তুমি এই রাষ্ট্রের খাজনা দিয়ে যাবে, বা ২. এই রাষ্ট্রের শিক্ষামন্ত্রীর পদ গ্রহণ করবে। তুমি রাষ্ট্রের কল্যাণ এবং শাহাওয়াতের সংবিধান বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করবে। সুন্দর সুন্দর পন্থা আবিষ্কার করে দেবে। আমরা তোমার সেবা করবো বরং গোটা বিশ্বই তোমার মূল্যায়ন করবে। রূহ যখন অবাধ্য নফসের জবাব শোনলো এবং রাষ্ট্রের উপর তার আধিপত্য দেখলো, তখন সে মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি মনোনিবেশ হয়ে ফরিয়াদ শুরু করলো। তাঁর সাহায্য চাইতে লাগলো। তার নিঃস্বতা স্বীকার করে আবেদন করতে থাকে, হে আল্লাহ! তোমার তাওফিকই হলো উত্তম বন্ধু। আমি এ সমস্ত শত্রর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি একমাত্র তোমার বিধান প্রতিষ্ঠার জন্য। হে আল্লাহ! বিশেষ তাওয়াজ্জুহ দিয়ে আমাকে সাহায্য করো। সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফিক দাও। শক্রবড়োই শক্তিধর। একমাত্র তোমার নাম ও জিকির ছাড়া আমার কাছে আর কোন যুদ্ধান্ত্র নেই। হে আল্লাহ! আমার জিহাদ কবুল করো। তোমার নিষ্ঠাবান বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভূক্ত করে নাও। হে আল্লাহ! তুমিই আমার মাকসাদ। হে আল্লাহ! তুমি আমার আপন হয়ে যাও আর আমাকে তোমার বানিয়ে দাও। অতঃপর শরীয়তের যুদ্ধনীতি অনুসারে নফস ও শয়তানের রাজত্বে রহের এক তুমুল সংগ্রাম শুরু হয়। লা-ইলাহা ইনল্লাল্লাহর বড় বড় তোপ, আল্লাহু-আল্লাহ*র শক্তিশালী মেশিনগান এবং অন্যান্য যুদ্ধান্্ব যেমন কুরআন শরীফ তিলাওয়াত, ইস্তিগফার, তাওবাহ, কসর (বিনয়), তাওয়াক্কুল, ইখলাস ও উবুদিয়াত ইত্যাদি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। প্রথমত মাংসখণ্ড কালবের উপর লা-ইলাহা ইল্লাল্লাহর বড় বড় তোপ দিয়ে ফায়ারিং শুরু করে দেয়। এটাকেই কেন্দ্রস্থল ধার্য করে আল্লাহু- আল্লাহ এর শক্তিশালী মেশিনগান তাক করে দেয়। নফস এবং শয়তানের যোগাযোগস্থল শ্বাস-প্রশ্বাসের উপর লা-ইলাহা ইল্লাল্লাহর তোপ এবং আল্লাহু-আল্লাহ এর সমস্ত মেশিনগান দিয়ে এমন তুমুল ফায়ারিং শুরু করে, এর দ্বারা সমস্ত প্রজা ৬০
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।