Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান আমার মাধ্যমে তোমাকে নুবুওয়াতের স্তরে উপনীত করবেন। তিনি নিজ কালাম ও শরীয়ত দ্বারা আমাকে ও তোমাকে সৌভাগ্যবান বানাবেন- যার মাধ্যমে অসংখ্য আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার সফলতা লাভ করবেন, ইত্যাদি ইত্যাদি। নফস যখন দেখলো, রূহ অত্যন্ত সুন্দর ও শক্তিশালী তখন সে এর ইসলাহ ও তাহজিবকে গ্রহণ করে নিলো, রবের আনুগত্যে প্রেমসূলভ যাত্রা শুরু করলো এবং নিজের সমস্ত শক্তিকে রবের আনুগত্যে এরূপ বিলিয়ে দিল যে, নফসের প্রধান উপদেষ্টা শয়তানের জন্য বাহ্যিক আনুগত্য ছাড়া আর কোন পথই রাখে নি। এই অবস্থাটি হলো একমাত্র আম্বিয়ায়ে কিরামের সিফাত। ২. রূহ নফসকে বলে, আল্লাহ তা'আলা আমাকে তোমার আমীর নিযুক্ত করেছেন যেনো আমি নিজেও শরীয়তের আলোতে আলোকিত হই এবং তোমার সমস্ত শক্তিকেও এর দ্বারা নূরান্বিত করি। যদি তুমি আমার সংশোধনী গ্রহণ করো এবং প্রধান উপদেষ্টা শয়তানের গোপনীয় ইশারা-ইঙ্গিতের বিরোধিতা করো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর করুণা ও প্রেমের দৃষ্টিতে দেখবেন, আমার মাধ্যমে তোমাকে তাঁর তাজাল্লির আয়না বানাবেন এবং আমাদের মধ্যে বিশেষ বন্ধন ও সম্পর্ক সৃষ্টি করে দেবেন- যা আমাদেরকে একমাত্র আল্লাহ তা'আলার দিকেই টেনে নিয়ে যাবে। পরিশেষে যখন সর্বপ্রকার আঁধার থেকে পাক-পবিত্র হয়ে আমরা তথা আলোকিত ঘরে তাঁর প্রিয় অতিথির মর্যাদায় ভূষিত করবেন। সর্বপ্রকার আরাম- আয়েশের জায়গা থেকে উপকার লাভের সদয় অনুমতি দান করবেন। আমাদের ও তাঁর মধ্যকার পর্দা উন্মোচন করে দেবেন এবং তাঁর দর্শন ও নৈকট্যলাভের এমন সব স্তর প্রদান করবেন যার বর্ণনা দেওয়া অসম্ভব। নফস এসব কথার জবাবে বললো, হে রূহ! তুমি হচ্ছো অপরিচিত ব্যক্তি। সংবাদ দিচ্ছ এক অজানা দেশের এবং এর রূপ দেখিয়ে আমাদের উপর তোমার আধিপত্য বিস্তার করতে চাচ্ছ। দেখো, আমাদের এখানকার রাজ্য হলো গণতান্ত্রিক। আর আমি হলাম এর প্রধান। এই রাষ্ট্রের সংবিধান হলো শাহাওয়াত (প্রবৃত্তি)। হাত, পা, মুখ, চোখ, কান, পেট এবং লজ্জান্থানসহ এর সমস্ত নাগরিক সম্পূর্ণ স্বাধীন। প্রবৃত্তির খাহিশ পূর্ণ করতে তারা কারো অধীন নয়। এই রাষ্ট্রের প্রধান দপ্তর কালব। যার একাংশের নিয়ন্ত্রণ তোমার কাছে। এর ডাকঘর হলো দিমাগ বা মস্তিষ্ক (ইতহাফে আছে, চিন্তাশক্তির উৎস হলো দিমাগ), যার নিয়ন্ত্রণের চিন্তায় তুমি নিমগ্ন। মুখ হলো প্রকাশনী কার্যালয়, শ্বাস-প্রশ্বাস তার যোগাযোগ অধিদপ্তর। আর ৫৯

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।