আল-ফুরকান অনুসারেই লাগাবে। বোধশক্তি যখন শরীয়তকে বেশী বেশী অনুসরণ করতে থাকবে আর তার নফসও অভ্যস্ত হয়ে ওঠবে, তখন তার মধ্যে কিছু ফাজাইলে শরীফা তথা উন্নত গুণাবলী এবং মালাকাতে আলীয়া তথা উচ্চাঙ্গের যোগ্যতা সৃষ্টি হবে। এটাকেই সারকথা হলো, ঈমান সঠিক হলে তার ফলশ্রতিতে আমলও পরিশুদ্ধ হয়ে যায়। আর পরিশুদ্ধ আমলের মাধ্যমে যে ভালো গুণাবলীর উদয় ঘটে ওগুলোই আখলাকে হাসানা। পরিপূর্ণ ঈমান, পরিশুদ্ধ আমল এবং সুন্দর চরিত্র শরীয়তে মুহাম্মদীর পূর্ণাঙ্গ অনুসরণের মধ্যেই নিহিত। সুতরাং হৃদয় যখন সঠিক ঈমান, পরিশুদ্ধ আমল ও সৎ চরিত্রের আলোকে চমকপ্রদ হয়ে ওঠবে, তখন তা মাহবুবে আকবর তথা শ্রেষ্ঠ প্রেমাস্পদ আল্লাহ তা”আলার আসমায়ে হুসনার তাজাল্লির দর্পণে পরিণত হবে। তার মধ্যে অনেক ভালো অবস্থার সৃষ্টি হবে যেমন, গুলবা (প্রভাব), সাকর (অতি আসক্তি), ফানা (বিলীন), বাকা (হ্থিতি), কাবয (সংকোচন), বাস্ত (সম্প্রসারণ), হাইবাত (আতঙ্ক), উনস (প্রশান্তি), গ্বাইরুল্লাহর প্রতি নফরত এবং তামকীন (ছ্থিরতা) ইত্যাদি। এর পরে তার হৃদয়ে আরো অনেক মাকাম সৃষ্টি হবে যেমন তাওবাহ, যুহদ, সবর, শুকর, রাজা, খাওফ, তাওয়াঙ্ধুল, রিদ্বা (সন্তুষ্টি), কসর (বিনয়), জমা (মনোযোগ), হায়া (লজ্জা), তাজিম (সম্মান), দায়িমী তাওয়াজ্জুহ (সর্বদা আল্লাহমুখিতা), আল্লাহর জন্য কামিল ইনকীতা (একমুখিতা), আল্লাহর সাথে মুনাজাত (কানকথা), ইখলাস এবং উবুদিয়াত ইত্যাদি। সালিকের হৃদয় ও দেহে ইবাদতের প্রাণ ছড়িয়ে পড়বে। আল্লাহ তা'আলার সাথে তার এ সম্পর্ক সৃষ্টি হবে যার আলোচনা “নিসবত' অধ্যায়ের ব্যাখ্যায় প্রদান করা হয়েছে। এটা জেনে রাখা ভালো, হাল ও মাকামের শুদ্ধতা ও ভ্রান্তির মাপকাঠি হলো শরীয়ত। শরীয়ত যেটাকে শুদ্ধ বলবে এটাই শুদ্ধ। আর যেটাকে ভ্রান্ত বলবে তা-ই ভ্রান্ত। শেষকথা, মানুষ পা এতোই অনুগত হবে যে, তার জাহির ও বাতিন এর আলোয় ঝলমল করে ও 1 নীতি ৭- জীবাআ ও মানবাআ: মানুষ হলো সমস্ত প্রাণীর মধ্যে পূর্ণাঙ্গ প্রাণী। অন্যান্য প্রাণীর মধ্যে যেসব খারাপ গুণাবলী নিহিত আছে, যেমন হিংস্রতা এবং প্রতারণা ইত্যাদি সবকিছুই মানুষের মধ্যেও আছে। তাই তার মধ্যে পরিপূর্ণ জীবাত্বা বিদ্যমান। এটা গোটা শরীরের মধ্যে ছড়িয়ে আছে। এর প্রধান দফতর হলো বাম ৫৬
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।