আল-ফুরকান নীতি ৫- ইলহাম ও হিফজ: ইসলাম আমাদেরকে বয়ে দেয়, মানুষের শক্তি ও যোগ্যতার পরিশুদ্ধতা ও সংশোধনীর নামই হলো প্রকৃত রিয়াজত-মুজাহাদা। এজন্য আমাদেরকে বোধ ও কর্মশক্তি এই উভয় শক্তিকেই সংশোধন করে নেওয়া উচিত। এখানে জেনে রাখা আবশ্যক যে, রিয়াজত-মুজাহাদার মাধ্যমে বোধশক্তির যে পূর্ণ স্তর অর্জন হয় তাকে ইলহাম” বলে। এবং কর্মশক্তির ক্ষেত্রে যে স্তর অর্জন হয় তাকে বলে “হিফজ”। এই উভয় স্তরের মধ্যে আরোও শত-সহস্র স্তর আছে। কিছু স্তর নুবুওয়াতের নিকটবর্তী, আর কিছু স্তর অনেক দৃূরবর্তী। যেমন, সিদ্দীক, মুহাদ্দিস, হাওয়ারী, শহীদ এবং ইকৃতিসাদ তথা মধ্যপন্থার স্তর। নীতি ৬- আখলাকে হাসানা: যেহেতু মানুষ আত্মা এবং শরীরের সমন্বিত রূপ, আর আত্মাই হলো বোধশক্তির উৎস স্থল এবং শরীর হলো কর্মশক্তির উৎস স্থল। তাই উভয় যোগ্যতা ও শক্তির সংশোধনী জরুরী। কেননা মানুষের জ্ঞান-বুদ্ধি যতোই বেশী হোক, তা কখনো পরিপূর্ণ নয়। মানুষ সৃষ্টিগতভাবেই অপরিপূর্ণ। তাই বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ যে কোন শক্তিই হোক না কেন তা পরিপূর্ণ নয়। প্রত্যেকটি বিষয়ে বিশুদ্ধতার সাথে ভুল, পরিপূর্ণতার সাথে অপরিপূর্ণতা, স্মৃতির সাথে বিস্মৃতির সংমিশ্রণ থাকবেই। আর অদ্যাবধি বিশ্বের উল্লেখযোগ্য জ্ঞানীদের জ্ঞান-বৃদ্ধি কোন একটিও বিষয়ের উপর এঁকমত্য পোষণ করতে পারে নি। এ হলো বোধশক্তির অবস্থা। বোধশক্তির এই অবস্থার দ্বারাই কর্মশক্তির অবস্থাও পরিষ্কার হয়ে যায়- কারণ, এই শক্তিটি মূলত বোধশক্তির নির্দেশাধীন। প্রকৃতপক্ষে বুদ্ধিশক্তির কাজ হলো বুঝা ও হৃদয়ঙগম করা। যেমন দৃষ্টিশক্তির কাজ হলো দেখা। কিন্তু সূর্যের আলো ছাড়া যেমন দৃষ্টিশক্তি দ্বারা কোন কিছু দেখা যায় না। তদ্রপ শরীয়তের আলো ছাড়া কেবল বোধশক্তির দ্বারা কোন কিছুই হদয়ঙ্গম করা যায় না। সুস্থতা-ব্যাধি, বিশুদ্ধতা-ত্রটি এবং সংশোধনী-বিনষ্টকরণের ক্ষেত্রে সঠিক মতামত প্রদান করা যাবে না। তাই তালিবে-সাদিকের জন্য প্রথম দায়িত্ব হলো, নূরে মুহাম্মদীর আলোকে নিজ বোধশক্তিকে সংশোধন করে নেওয়া। বোধশক্তি হলো রাজা বা শাসকের মতো। আর এটা নিয়ম যে- রাজা সংশোধিত হলো প্রজাদেরও সংশোধন হয়ে যায়। সুতরাং বোধশক্তি যখন শরীয়তের আলোকে আলোকপ্রদ হয়ে ওঠবে, তখন কর্মশক্তির অপব্যবহার ছেড়ে দেবে। বরং যখনই সে এটাকে কাজে লাগাবে, শরীয়তে মুহাম্মদীর ৫৫
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।