Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান বিজ্ঞান ও মিজমারিজম (অবাক করার মতো কাণ্ড) এর মাধ্যমে বিশ্বের গোপন তথ্যাদি ও রহস্যাবলী কিছু জানা হয়েছে এবং আরো জানা হবে। এখন, বিবেকসম্পন্ন মানুষের কাছে আমার প্রশ্ন, এসব জ্ঞান-বিজ্ঞান ও গোপন তথ্য-রহস্যাবলীর অবগতির দ্বারা কি কোন মানুষের আত্মায় প্রশান্তি অনুভব হয়েছে? এসব জ্ঞান- বিজ্ঞানের দ্বারা কি জুলুম-নিপীড়ন, প্রতারণা, সন্ত্রাস, চুরি, ব্যভিচার, মদ্যপান এবং অন্যান্য অসৎ চরিত্রের মধ্যে কোন প্রকার হাস সৃষ্টি হয়েছে? না আজকের দুনিয়া হত্যা-নিপীড়ন, প্রতারণা এবং হাজারো অসৎ চরিত্র দ্বারা জাহান্নামে পরিণত হয়েছে? আপনি অবশ্য উত্তর দেবেন, জাহান্নামে পরিণত হয়েছে। আজ সচ্চরিত্র ও ন্যায়বিচারের জন্য মানুষের জান-প্রাণ অস্থির হয়ে উঠেছে। আমরা আপনাদেরকে সঠিক দিক-নির্দেশনার জন্য বলতে চাই, একমাত্র ইসলাম এবং ইসলামের নবীই হলেন ন্যায়বিচার ও সচ্চরিত্রের মূল চাবিকাঠি। চতুর্থ কারণ হলো, মানুষ যদি তার জন্মগত শক্তিকে নিঃশেষ করে দেয় তখন তো সে মৃত্যুবরণ করবে। আর কি কেউ গুণাবলী ও শ্রেষ্ঠত্ব অর্জনে সচেষ্ট থাকবে? পঞ্চম কারণ হলো, এর দ্বারা দুনিয়ার জীবন ও নিযাম একদম অচল হয়ে পড়বে। ষষ্ঠ কারণ হলো, এর দ্বারা মানব প্রাণী - যে নাকি আশরাফুল মাখলুকাত, ধ্বংসের ঘাটে উপনীত হয়ে যাবে। এছাড়া আরো শত-সহস্র ক্ষতি আছে। এজন্য ইসলাম নিঃশেষ করবে না, বরং এটাকে পরিশুদ্ধ করবে। সর্বপ্রকার শিথিলতা ও অতিরঞ্জন থেকে নিজেকে রক্ষা করে মধ্যম পন্থাবলন্বনে সচেষ্ট থাকবে। সারকথা হলো, নফসের প্রাপ্য বাকী রেখে এর খাহিশাত বিলীনকরণে কাজ করবে। নীতি ৪- দু'টি শক্তির পরিমার্জন: মানুষ হলো অনেক উপাদানের সমষ্টিগত নাম। কিন্তু এর মূলে রয়েছে দু'টি শক্তি: ১. বোধশক্তি এবং ২. কর্মশক্তি। বোধশক্তির পূর্ণ স্তরের নাম হলো “ওয়াহী”। এটা মানুষের চেষ্টা-সাধনার অনেক উতর কর্মশক্তির পূর্ণ স্তরের নাম হলো “ইসমত' (সংরক্ষণ), যা মানুষের রিয়াজত- মুজাহাদা সীমার বাইরে। এই উভয় স্তরই আল্লাহ তা'আলার বিশেষ দয়া এবং এগুলো আম্বিয়ায়ে কিরামের বিশেষত্ব। সুতরাং বর্তমান গ্রন্থে যেখানেই দারাজায়ে কামালের (পরিপূর্ণ স্তরের) আলোচনা আসবে সেখানে উল্লেখিত এই দুণটি স্তর উদ্দেশ্য হবে না। ৫৪

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।