Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান এবং মাছেরও এরকম কাশফ হয়ে থাকে। বর্তমান যুগে আধুনিক তথ্য প্রযুক্তির ফলে গোটা বিশ্বব্যাপী মানুষের বিচরণ অতি সহজ হয়ে গেছে। বিশ্বের অনেক গোপন তথ্য-রহস্য আমাদের নিকট বেরিয়ে আসছে। আমরা দুনিয়ার এক হ্থানে বসে সারা দুনিয়ায় আমাদের বক্তব্যের প্রচার করছি। মূলত এসব বস্তুর আবিষ্কার সম্পর্কে তেরো শত বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করে গেছেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: (59) 03 (5 53316 01 0 ভূ ৪৩1১৬ 55৩ ৬৮৪০ ওঠ -“এ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না মানুষ প্রাণীর সাথে, তার লাঠির সাথে এবং তার জুতোর ফিতার সাথে কথা বলছে। এক ব্যক্তিকে তার নিজ উরুই সহস্র মাইল দূরে বসে থাকা তার পরিবার-পরিজন কী করছে তা অবগত করবে।” (সুনানে তিরমিযি :২১০৭) সহীহ বুখারীতে আছে, কিয়ামতের পূর্বে মানুষ এক বৎসরের কাজ এক মাসে করবে। আর এক মাসের কাজ এক সপ্তাহে করবে। এরকম বিষয় আরো বহু হাদীসে বর্ণিত আছে। এখন ইনসাফের সাথে বলুন, আজকের বিজ্ঞানের বদৌলতে যেসব গোপন বিষয় উন্মোচন হলো, এ ক্ষেত্রে কি একজন মানুষও পাওয়া যাবে, যে তার রিয়াজত-মুজাহাদার মাধ্যমে জীবনকে নিঃশেষ করে দিল? আপনি পাশ্চাত্যের দার্শনিকদের ইতিহাস পড়-ন কিংবা পাদ্রী ও যোগীদের অবস্থা অধ্যয়ন করুন। আপনি একজনও কি পাবেন, যে তার জীবনকে বিনষ্ট করার প্রচেষ্টা করেছে? তারা তো রিয়াজত-মুজাহাদার আড়ালে নফসের গোলামীই করছে। আল্লাহ তা”আলা বলেন, 525) $5155) 03401 07৯) 91 ২৪ ও 5০৩৪ 90 -“সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি।” (হাদীদ (৫৭) : ২৭) ইনশাআল্লাহ, পরবর্তীতে আমি এই বিষয়ের উপর আরো কিছু আলোকপাত করবো। ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।