আল-ফুরকান ওয়াসাল্লামের ত্রিশ জন আসহাবকে পেয়েছি। সবাই নিজের মধ্যে নিফাকের ভয় করতেন। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহকে তো একমাত্র মুমিনই ভয় করেন, আর একমাত্র মুনাফিকই আল্লাহ থেকে নিশ্চিন্ত থাকে।” সারকথা, বর্ণনাকারী বলেন, আমি ত্রিশ জন জলীলুল কৃদর সাহাবার সাথে সাক্ষাৎ করেছি কিন্তু কাউকেই নিফাক (আকীদা কিংবা "আমলী) থেকে নিশ্চিন্ত পাই নি। বরং তারা সবাই এটাকে ভয় করতেন এবং এ থেকে বাঁচার চেষ্টা করতেন। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাইয়্যিভুত তাইফায়ে সুফিয়া (সুফিদের সর্দার) ছিলেন, তিনি বলেন: “আল্লাহ তা,আলাকে একমাত্র মু'মিনই ভয় করে এবং তাঁর পাকড়াও থেকে একমাত্র মুনাফিকই নির্ভয়ে বসে থাকে।? প্রিয় ভায়েরা! আম্বিয়ায়ে কিরামের ইসমত (আজীবন নিষ্পাপ) হলো সর্বজনস্বীকৃত। তারাও তাদের নফসের পবিত্রতার ঘোষণা দিতেন না। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর বন্ধু হওয়া সত্তেও বলেন, ১৯৯ ও) 31৩00 ৩ ১1৯৮3880৩3 1 ৩! ৩০৪ ৪০ -“আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্ত সে ক্ষমাশীল, দয়ালু।” (ইউসুফ (১২) : ৫৩) নীতি ৩- রিয়াজত-মুজাহাদার মর্মকথা: রিয়াজত-মুজাহাদার অর্থ এ নয় যে, মানুষ তার জন্মগত শক্তিকে শেষ করার চেষ্টা করবে। কেননা, এটা অসন্ভব। দ্বিতীয়ত এটা যেহেতু সৃষ্টিগত শক্তি- আর এ শক্তি নিঃশেষ করার অর্থ হলো এর খালিক বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া। তৃতীয়ত এটা একটি অনর্থক কাজ। যদি বলা হয়- এর দ্বারা রহের মধ্যে অবচেতন শক্তি অর্জন হয়, বিশ্বের অনেক গোপন রহস্য উন্মোচন হয়, অনেক গোপন বিষয়-আশয় বেরিয়ে আসে কিংবা অন্যদের গোপন বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়- আমরা এর জবাবে বলবো, গোটা বিশ্বও যদি তার সামনে খুলে যায় তবুও এতে তার কি কামালিয়াত নিহিত আছে? তার রূহের মধ্যে কী-ই বা প্রশান্তি অর্জিত হলো? এরকম তাজাররুদ এবং গায়েবী বিষয়ের উন্মোচন তো শয়তানদেরও হয়। শত-সহস্র কীট-পতঙ্গ, সাপ-কিচ্ছু ৫২
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।