Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান -“যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।” (শোম্স (৯১) : ৯-১০) আল্লাহ তা'আলা আরো বলেন, 12৮16 ৮5 ৮5 ৬ ২৮০ 5 ওক খু এট] আ৬ এর 35295 ক 05 35156 ৩19 2479 2৬ 1489 -“আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন, তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন, বস্তত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট।” (আলে ইমরান (৩) : ১৬৪) আল্লাহ তা'আলা আরো বলেন, 9 তে পক 30 এ ৩৪ ০৪ এ 25 0০০৪৬ ৬০৩ -“পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে। তার ঠিকানা হবে জান্নাত।” (নাযিয়াত (৭৯) : ৪০-৪১) এখানে কয়েকটি মূলনীতি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন মনে করছি। নীতি ১- মৃত্যু পর্যন্ত তাষকিয়ার সাধনা: তাষকিয়া ও তাহলিয়াকে মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখা জরুরী, কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া ঠিক না। কেননা, আপনার দুশমন হলো শয়তান- সে তো মৃত্যবরণ করে না। সে যখনই আপনাকে উদাসীন পায় তখনই কাজ শুরু করে দেয়। তাবারানী ইত্যাদি কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের হৃদয়ের পাশে ওৎপেতে বসে থাকে। যখনই তাকে সে গাফিল পায় তখনই তাকে ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা দেয়। তবে যে লোক তাযকিয়া ও তাহলিয়া দ্বারা নিসবত এবং ঈমানে তাহকিকী অর্জন করে নেয়, তখন তাযকিয়া ও তাহলিয়ায় তার কষ্ট অনুভব হয় না বরং স্বাধ অনুভূত হয়। ইবাদতের রূহ তার হৃদয় ও দেহে ছড়িয়ে পড়ে। কিন্তু এর ধারাবাহিকতা বন্ধ হয় না। উদাহরণস্বরূপ বুঝে নিন, এক ব্যক্তি বাদশাহ সাথে সাক্ষাৎ লাভের জন্য প্রতিদিনই বাহ্যিক সাজ-সঙ্জা করে শাহী দরবারে উপস্থিত হয়। ৫০

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।