আল-ফুরকান তাজাল্লির জন্য সর্বপ্রকার দূর্বলতা ও ব্রি থেকে পাক-পবিত্র ও স্বচ্ছ হয়ে যায়।” সহীহ মুসলিমে আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা”আলা মুমিনের অন্তরকে নিজ করুণা, ভালোবাসা এবং ওলায়াতের দৃষ্টিতে দেখেন।” সহীহ বুখারীতে আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শরীরেই একটি মাংস খণ্ড আছে, যদি এটা পরিশুদ্ধ থাকে তাহলে সমস্ত শরীর পরিশুদ্ধ থাকে। আর যদি তা বিনষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরী রই বিনষ্ট হয়ে পড়ে- আর এটাই হলো কৃলব।” হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর মধ্যে এবং সাইয়্যিদ আলুসী রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মা'আনীর মধ্যে একথা স্পষ্ট করে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাংস খণ্ডকেই কালব বলেছেন। যা হলো কালবের প্রথমোক্ত অর্থ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো, লতিফায়ে রাব্বানিয়া নূরানিয়া- যা হলো কালবের দ্বিতীয় অর্থ। যেহেতু উভয়টির মধ্যে একটি সুদৃঢ় বন্ধন রয়েছে- একটি হচ্ছে স্থান ও অপরটি হচ্ছে অবস্থা, তাই প্রথমোক্ত অর্থ উল্লেখ করে দ্বিতীয়টি উদ্দেশ্য করেছেন। হে আল্লাহ! এই নগণ্য লেখককে তুমি কবুল করো, আর তোমার তাওহীদ ও মুশাহাদার মধ্যে এই অযোগ্যকে নিমগ্ন রাখো। টীকা: লতীফায়ে রাব্বানিয়া-নূরানিয়াকে কখনো রূহ আর কখনো নফস বলা হয়। যখন এটা পবিত্র ও স্বচ্ছ হয়ে যায় তখন এটাকে বলা হয় নফসে মুতমায়িন্নাহ (প্রশান্ত আত্মা) এবং “নফসে তায়্যিবাহ” (পবিত্র আতআা)। পবিত্র কুরআনে উল্লেখিত আছে, ০০ -“হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রভুর কাছে সন্তুষ্টচিত্তে ফিরে যাও।” (ফযর (৮৯) : ২৭-২৮) মুসনাদে আহমদে আছে: “হে পবিত্র আত্মা! তুমি আল্লাহর সন্তুষ্টির পথে বেরিয়ে আসো।” কখনো রূহ দ্বারা জীবাআ উদ্দেশ্য হয়। অধিকাংশ সময় নফস দ্বারা মানুষের অসকর্ম উদ্দেশ্য করা হয়। মূলত এর উৎস স্থল হচ্ছে জীবাআ্া। আর কখনো এই নফসকেই নফসে আম্মারা বলা হয়। আল্লাহ তা”আলাই সর্বজ্ঞ। ৪৩
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।