Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান কালব, রূহ এবং নফসের আলোচনা কৃলবের ছুণ্টি অর্থ। প্রথম অর্থ হলো, যে মাংশ খণ্ড বাম স্তনের নীচে অত্যন্ত হিফাজতের সাথে রাখা হয়েছে তা-ই হলো কালব। এই মাংশ খণ্ডই প্রাণী-জীবনের মূল ভাণ্ডার এবং অনুভব শক্তির চাবিকাঠি। এটা নড়াচড়া করে বলেই শরীরের মধ্যে প্রতি ৮ সেকেন্ড রক্তের গতি থাকে। যদি এর স্পন্দন ও চঞ্চলতা বন্ধ হয়ে যায় তবে প্রাণীর মৃত্যু ঘটে। সমস্ত প্রাণীর মধ্যেই এই কৃলব পাওয়া যায়। চিকিতৎসকগণ এই কালব নিয়েই গবেষণা করেন। কিন্তু সুফিয়ায়ে কিরাম এই কালবের প্রণালীগত কোন আলোচনা করেন না। দ্বিতীয় অর্থ হলো, এ জ্ঞান ও অনুভূতি শক্তিকে কালব বলা হয় যা কেবলই মানুষের বিশেষত্ব। এই বিশেষত্বের কারণেই মানুষ মানুষ হিসাবে পরিণত হয়েছে এবং জ্ঞান ও কর্মের ময়দানে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করেছে। মূলত এই শক্তিটাই হলো মানুষের মূল প্রকৃতি। এর দ্বারাই মানুষ সরাসরি আল্লাহর সম্বোধন প্রাপ্ত হয়। ঈমান এবং কুফর তা থেকেই প্রকাশ হয়। এই শক্তিটা “আলমে আমরের” অন্তর্ভক্ত। শক্তিটা খুবই ব্যাপক ও বিস্তৃত। আকাশ, জমিন এমনকি আরশ-কুরসিও এর সামনে অতি ক্ষুদ্র। মাংশ খণ্ডের সাথে এই শক্তির এমন সম্পর্ক যেমন নাকি শরীরের সাথে রঙ্গের, ফুলের সাথে ঘ্বাণের এবং ইঞ্জিনের সাথে চালকের। দার্শনিকগণ এই শক্তিকে নফসে নাতিকা নামে অভিহিত করেন। আর সুফিয়ায়ে কিরামের ভাষায় এটা “লতীফায়ে রাব্বানিয়া নূরানিয়া” নামে পরিচিত। তাদের সমস্ত আলোচনা মূলত এই কালবকে নিয়েই। যখন রিয়াজত-মুজাহাদার মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয় এবং বিশ্বাস ও কর্মগত সমস্ত দূর্বলতা থেকে পাক-পবিভ্র এবং স্বচ্ছ হয়ে ওঠে, তখন আল্লাহ তা'আলা তার উপর স্বীয় আসমায়ে হুসনার বিকাশ ঘটান। বানিয়ে দেন তাকে নৈকট্য ও তাজাল্লির দর্পণ। তার প্রতি দান করেন মুহাব্বাত ও ওলায়াতের বিশেষ দৃষ্টি। যদ্বরুন সে প্রভূকে সাচক্ষে অবলোকন করতে থাকে। তার ঈমান তাহকিকী রূপ লাভ করে। উপভোগ করতে থাকে সে ঈমান ও সৎকর্মের স্বাধ। মুসনাদে আহমদ ও মু'জামে তাবারানীর মধ্যে একটি হাদীস উল্লেখিত আছে: বান্দাদের হৃদয়কে স্বীয় তাজাল্লির আয়না বানিয়ে দেন। তাই সত্য গ্রহণে তাদের হৃদয় কোমল হয় এবং হরুকে রক্ষার জন্য কঠোর হয়ে যায়। আর আল্লাহ তা"আলার ৪২

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।