আল-ফুরকান শরীয়ত ও সুন্নাহর অনুসরণের পূর্ণাঙ্গ স্তর হিসাবে আখ্যায়িত করা হয়। আর এটাই হলো এই শাস্ত্রের মূল উদ্দেশ্য। যাকে বলে “ঈমানে তাহকিকী”। এই স্তর অর্জন করে নিলে মাওলার সাথে বান্দার একটি বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। যাকে বলে “নিসবত, ও “ইয়াদ দাশত"। এমন স্তরে উপনিত বান্দার হৃদয়কে আল্লাহ তাআলা তাঁর আসমায়ে হুসনার উদয়স্থল বানিয়ে দেন। এটাকেই বলে “শরহে সদরণ। আল্লাহ পাক তার উপর সাকীনা ও শান্তি বর্ষণ করেন এবং স্বীয় আসমায়ে হুসনার সাথে বান্দার হৃদয়কে সম্পৃক্ত করে দেন। সর্বাবস্থায় এবং বিশেষকরে নামাষের মধ্যে বান্দা যেনো তার মাওলাকে মুশাহাদা করতে থাকে। 418 9০1 ০০৩ ০ ৩৯ ১০ ৬৬৩ এ৪। ৩ ৩1 -“তুমি এমনভাবে আল্লাহর উপাসনা করো যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছো আর যদি না দেখ তবে তিনি তো তোমাকে দেখছেন।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) এই স্তরের ভেতরে আরোও হাজারো স্তর আছে। একটি অন্যটির চেয়ে উপরের। সুফিয়ায়ে কিরাম বলেন, “মারাতিবে কুরবেরা পায়ায়ে নেস্ত” অর্থাৎ, “নৈকট্য লাভের স্তরসমূহের কোন সীমা নেই” আলিম ও আরিফের মধ্যে পার্থক্য জেনে রাখা আবশ্যক, জ্ঞাত বিষয়াদির দৃষ্টিতে আলিম ও আরিফের মধ্যে কোন পার্থক্য নেই। ঈমান, নামায, রোযা, হাজ্জ, যাকাত এবং জিহাদ তথা ইসলামের প্রত্যেকটি ফরয ও সুন্নাতের ক্ষেত্রে আলিম ও আরিফ সমান। একদল মূর্খ লোক মনে করে, আরিফের জন্য বাহ্যিক নামাযের কোন প্রয়োজন নেই। আসলে এ ধারণাটি সম্পূর্ণ মূর্খতা ও পথভ্রষ্টতামূলক। এই সমস্ত লোক কাফির, মুশরিক, মুলহিদ এবং জিন্দিক। মূলত আরিফ আলীমের চেয়েও ইসলামী শরীয়তের বেশী অনুসারী। তিনি শরীয়তের পূর্ণাঙ্গ স্তরে উপনীত। তবে আলিম এবং আ*রিফের মধ্যে কাইফিয়াতে কালবিয়া তথা আধ্যাত্মিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে। নিম্নে কিছু উল্লেখযোগ্য পার্থক্যের আলোকপাত করছি। ১. আলিমের ঈমান হলো ইস্তিদলালী ও প্রামাণিক এবং আরিফের ঈমান হলো তাহকিকী ও প্রত্যক্ষমূলক। 8০
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।