আল-ফুরকান তা"আলার নাম, সিফাত ও কর্ম চিনতে পেরেছে। নিজের কর্মকাণ্ডে আল্লাহর সত্যতা প্রদান করে। একমাত্র তাঁরই জন্যই সংকল্প করে। অসৎ চরিত্র থেকে পবিত্রতা লাভ করে। দুঃখ-কষ্ট ধের্য ধারণ করে। প্রজ্ঞার সাথে দ্বীন ও ঈমানের তাবলীগ করে। দ্বীনের প্রচারে মানুষের মত, যুক্তি ও বুদ্ধির পরোয়া করে না। মানুষের মত ও যুক্তির সাথে আল্লাহর রাসূলের আদর্শের কোন তুলনা করে না। আর এরূপ বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি আরিফ নাম ধারণের উপযুক্ত”। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হান্কুল ইয়াকনের মধ্যে পার্থক্য যেজ্ঞান সম্পর্কে কোন সন্দেহ-সংশয় থাকে না সেটাই হচ্ছে ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন হলো সেই জ্ঞান যা হৃদয়ে বার বার জাগ্রত হয়; এবং তা খুব অল্প বিস্মৃত হয়। আর হাক্ুল ইয়াকিন হলো এ জ্ঞানের নাম যার দ্বারা জ্ঞাত সত্তার প্রত্যক্ষ দর্শন অর্জন হয়। জ্ঞাত সত্তা আপন গুণাবলীসহ অন্বেষকের হৃদয়ে বিরাজমান থাকে। তখন এই জ্ঞানান্বেষী লোকটি তার গুণাবলী দর্শনের মধ্যে একদম নিমগ্ন থাকে। সে তার এই পরিচিত ও জ্ঞাত সত্তার দর্শন, প্রেম, উপভোগ এবং এই সত্তার সাথে কানকথায় এমন বিভোর হয় যে, হৃদয়ে এই সত্তা ছাড়া আর কোন কিছুরই চিন্তা স্থান পায় না। এই পরম সত্তার প্রেম, ভালোবাসা ও দর্শন তার আত্মার আত্মায় পরিণত হয়। ফলশ্রুতিতে হৃদয়ে তাওহীদ, তাওবাহ, ইনাবাত (প্রত্যাবর্তন), ইখলাস (নিষ্ঠা), কসর-খুযু (বিনয়), রিযা (সন্তুষ্টি) অন্বেষণ, মুহাব্বাত (প্রেম), উবুদিয়াত (উপাসনা) এবং অন্যান্য উচ্চস্তরের মাকাম ও প্রসংশিত গুণ সৃষ্টি হয়ে যায়। উপাসনার আত্মা তার হৃদয়ে আলোকপ্রদ হয়ে অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। যার ফলে অঙ্গ-প্রত্যঙ্গে মাহবুবের আনুগত্যের আকর্ষণ এতো তীব্র হয় যে, মাহবুবের আনুগত্য তার নিকট সবচেয়ে বেশী মধুময় অনুভূত হয়। এমনকি মাহবুবের আনুগত্যে তার জীবনকে বিপদে ফেলে দেওয়া এবং অর্থ সম্পত্তি ব্যয় করা তার জন্য খুবই সহজ কাজে পরিণত হয়। “হে আমার হৃদয়! নন্দিত হও, ইশকের বাজারে মস্তক বিচ্ছিন্ন হবে। যদিও দীদার লাভের প্রতিজ্ঞা নেই কিন্তু মৃত্যুর তো প্রতিশ্রুতি আছে।” মূলত হান্ুল ইয়াকিন হলো একটি বৃক্ষের কাণ্ড পর্যায়ের। মাকামাত, আখলাকে হামীদাহ ও সুন্দর চরিত্র এবং মালাকাতে ফাযিলা ও উত্তম যোগ্যতা হলো ডালের পর্যায় এবং আমালে সালিহা ও সৎকর্ম হল ফল ও ফুলের পর্যায়ে; এই স্তরকে ৩৯
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।