Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান হওয়া পর্যন্ত চাঁদের আলো অদৃশ্য হয় না। আরিফীনদের ঈমান হল 'ঈমানে তাহকিকী”। এই ঈমানের আলো সূর্যালোক তুল্য। বাহ্যতঃ সূর্যের আলো চাঁদের আলো থেকে কতইনা শক্তিশালী। এজন্য, আ”রিফীনরা যদিও মা*সুম (আজীবন নিষ্পাপ) নন, কারণ “ইসমত” একমাত্র আম্বিয়ায়ে কিরাম ও ফিরিশতাদের গুণ, কিন্তু তারা অবশ্যই মাহফুয (সংরক্ষিত)। ঈমানে তাকলিদী, ঈমানে ইস্তিদলালী ও ঈমানে তাহকিকীর আলোচনা এবং উদাহরণ পারলো যে, মুসকিতী মিষ্টি খুবই সুস্বাদু ও উপাদেয়। লোকটি এই সংবাদের সত্যতা মেনে নিলো কারণ, সংবাদদাতা তার কাছে খুবই নির্ভরযোগ্য, তাই তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে, মুসকিতী মিষ্টি সত্যিই খুবই সুস্বাদু ও উপাদেয়। কিছুদিন পর সে এই মিষ্টি বিষয়ক একটি গ্রন্থ পড়ার সুযোগ পেল। এতে উক্ত মিষ্টির স্বাদ, উপাদান এবং এর প্রস্ততপ্রণালী সম্পর্কে সবিস্তর আলোচনা হয়েছে। গ্রন্থ পাঠের পর তার মনে এই বিশ্বাস জন্মালো যে, বাস্তবেই মুসকিতী মিষ্টি সুস্বাদু ও উপকারী। তবে এখন তার বিশ্বাস পূর্বেকার তুলনায় আরোও দৃঢ় হলো এবং মুসকিতী মিষ্টির প্রতি আকর্ষণ বহুগুণ বেড়ে গেলো। অতঃপর কিছুদিন পর লোকটির মুসকিতী হালুয়া খাওয়ার সৌভাগ্য হল। এবার এই মুসকিতী হালুয়ার স্বাদ ও উপকারিতার উপর তার এমন অটল বিশ্বাস জন্মালো যে, যা পূর্বেকার ইয়াকিন থেকেও দৃঢ়তর। সুতরাং, প্রথমোক্ত এবং শেষোক্ত ইয়াকিন হলো 'ঈমানে তাহকিকী”র উদাহরণ। আর শেষোক্ত ঈমানে তাহকিকীকেই সুফিয়ায়ে কিরাম “মার্পরফাত' নামে অভিহিত করেন। এই মা”রিফাত দ্বারা শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়। কেননা, মা"রিফাতের শাব্দিক অর্থ দ্বারা ঈমানের অস্তিত্বই উপলব্ধ হয় না। বরং এই মা"রিফাতের অর্থ হলো ঈমানের পরিপূর্ণ স্তর। ইতহাফ গ্রন্থে আছে: “তত্তবিদদের মতে আলিম যখন তার জ্ঞানানুসারে আমল করে, এ জ্ঞানকে মা'রিফাত বলা হয়। তাই আল্লাহ সম্পর্কে জ্ঞাত ব্যক্তির ক্ষেত্রেই মার্রফাত শব্দের ব্যবহার হয়। যে নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা ও এর প্রতিবন্ধকতা সম্পর্কে জ্ঞান রাখে। তার মধ্যে এমন অবস্থা বিরাজ করে, যা মা'রিফাতের সাক্ষ্য বহন করে। তাদের ভাষায় এ ব্যক্তি হলো আরিফ, যে আল্লাহ ৩৮

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।