আল-ফুরকান কারামাত থেকে বঞ্চিত থেকেও যদি এটা অর্জন করে নেয়, তাহলে তার উদ্দেশ্য অর্জন হয়ে গেল। পক্ষান্তরে, যদি ইস্তিকামাত অর্জন না হয়, এর বদলে তার মধ্য থেকে অন্যান্য কারামত প্রকাশ পেতে থাকে, তখন সে ধ্বংসই হয়ে গেল। সে বঞ্চিত থাকলো তার মাকসাদ থেকে। মনীষীগণের কাছে, ইস্তিকামাতের মর্ম হল সমূহ প্রতিজ্ঞা পূর্ণ করা, দীনি ও পার্থিব কর্মকাণ্ডে সীরাতে মুস্তাকিম অবলম্বনকে জরুরী মনে করা। (আল-ইতহাফ ৮ম খণ্ড, পৃ:১৩) মূর্খ, আলিম ও আর্পরফের মধ্যে পার্থক্য আল্লাহর সন্তার মধ্যে গবেষণা করে তাঁকে চেনা যাবেনা। এটা সৃষ্টির জন্য অসন্ভব। তাই তাঁকে চিনতে হবে তাঁর নাম ও সিফাতের সাহায্যে। (ইতহাফ) আল্লাহর নাম ও সিফাতের পরিচয় লাভের তিনটি পথ: ১.তাকলীদ (অনুকরণ), ২. ইস্তিদলাল (চিন্তা ও গবেষণা) এবং ৩. মশাহাদা প্রত্যক্ষ করা)। তৃতীয় পন্থাকে এ শাস্ত্রের আলিমগণ মা'রিফাত নামে অভিহিত করেন। প্রথম পন্থা হচ্ছে আওয়াম লোকদের জন্য, দ্বিতীয় পন্থা হল আলিমদের জন্য আর তৃতীয় পন্থা হল আর্পরফীনদের জন্য। আল্লামা শিহাবুদ্দীন খিফাযী রাহমাতুল্লাহি আলাইহি “তাফসীরে বায়যাওয়ি*র টীকায় লেখেন: “আরিফ হচ্ছে সেই লোক যাকে আল্লাহ্ তা'আলা নিজের যাত, সিফাত ও কর্ম দেখিয়ে দেন”। উল্লেখিত তিন প্রকার পথ অর্জন করাকে ইল্ম বলা হয়। আর যা অর্জন হয় সেটাকে “মালুম” বলে। কিন্তু এই তিন প্রকার পথ সাধনার মাধ্যমে জ্ঞান ও বুদ্ধি শক্তিতে যে কাইফিয়াত অর্জন হয়, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন “ঈমানে”র বিষয়টিই নিয়ে একটু আলোচনা করা যাক। আওয়াম লোকের ঈমান হল “ঈমানে তাকলিদী"। তার এই ঈমান দ্বারা যে নূর ও কাইফিয়াত (আলো ও অবস্থা) অর্জন হয় এর তুলনা হল চেরাগের আলোর মত- সামান্য একটু বাতাস দিলেই নিভে যায়। আর এজন্য আওয়াম লোক থেকে অনেক সময় শরীয়ত সম্পর্কে উপহাসমূলক মন্তব্য, কুফরী কথা ও কর্ম সংগঠিত হতে পারে। আলিমদের ঈমান হল “ঈমানে ইস্তিদলালী”। তাদের ঈমান দ্বারা যে নূর ও কাইফিয়াত অর্জন হয় এর তুলনা চলে চাঁদের আলোর সাথে। প্রথমোক্ত আলো থেকে এ আলো অনেকগ্ুণ শক্তিশালী। মেঘমালা দ্বারা সমস্ত দিগন্ত আচ্ছাদিত না ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।