প্রতিবন্ধকতা অধ্যায় তালিবে সাদিকের জন্য সুলুক, মারিফাত ও তরীকতের উদ্দেশ্য কী, তা পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত। যাতে করে যা লক্ষ্য ও যা লক্ষ্য নয়- এ ছু'য়ের মধ্যে পার্থক্য করে নেওয়া তার জন্য সহজ হয়ে যায়। উদ্দেশ্য নয় এমন বিষয়কে উদ্দেশ্য মনে করে যেন এর প্রতি মনোযোগী না হয়। কেননা এটা এক প্রকার গ- মূর্খতা, আর হতভাগা হওয়ার একটি বড় পথ। লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপরে যথেষ্ট আলোকপাত হয়েছে। সার-সংক্ষেপ এটুকু জেনে রাখা উচিত, উপর্ুক্ত মাকসাদ ছাড়াও কিছু হাল প্রকাশ পাবে। “হাল” কখনও মূল মাকসাদ নয়, আর এটা মনোযোগ পাওয়ার মতও কোন বিষয় নয়। হ্যাঁ, লক্ষ্য অর্জনে যদি হালের দ্বারা শক্তি পায়, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু কোন অবস্থাতেই মাকসাদ ত্যাগ করে এর প্রতি মন দেওয়া যাবে না। কারণ এটা পথের জন্য একটি আড়াল। এ আড়ালে মাকসাদ সাথে বিরাট দুরত্ব সৃষ্টি হয়। যেমন, ভাল ভাল স্বপ্ন দেখা, প্রকৃতির বিভিন্ন বিষয় উন্মোচন হওয়া, ভবিষ্যতে সংঘটিত হবে এমন কিছু দেখে ফেলা, কোন ফিরিশতাকে দেখা, কবর জগত দৃশ্যমান হওয়া, ছু”আ কবুল হয়ে যাওয়া কিংবা কোন কারামত প্রকাশ পাওয়া ইত্যাদি। উল্লেখিত কোন একটিও মাকসাদ নয়। হ্যাঁ, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। অর্জন হলে তাঁর শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কিন্তু কোন অবস্থাতেই এর প্রতি মনোযোগ দেওয়া যাবে না। তালিবে সাদিক ও সত্যিকার অন্বেষী যদি “হাল” অর্জনে আনন্দ পায়, আর অর্জন না হলে দুঃখবোধ করে তবে নিঃসন্দেহে সে আসল উদ্দেশ্য থেকে অনেক দূর সরে পড়বে। তালিবে সাদিককে এব্যাপারে পূর্ণ বিশ্বাস পোষণ করা উচিত, যদি আমি উপর্যুক্ত উদ্দেশ্য অর্জনে সফল হই, ফলশ্রুতিতে আমি ঈমানে তাহকিকী, মাকামে তাওবাহ, সবর ও ধের্য, ইখলাস ও নিষ্ঠা, রিযা ও সন্তুষ্টি, তাওহিদ ও প্রেম ভালবাসায় পূর্ণমাত্রায় অবতীর্ণ হতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে পারি, তাহলে তো এটাই আল্লাহ্ পাকের পক্ষ থেকে আমার উপর সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় করুণা ও সম্মান। হাফিয ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিসহ উম্মাহর অন্যান্য মনীষীগণ স্পষ্ট ভাষায় বলেছেন, ইস্তিকামাত (অবিচলতা) হল তালিবে হকের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় কারামাত। অন্য প্রকার ৩৬
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।