আল-ফুরকান নিসবত কী হযরত শাহ্ ওয়ালীউল্লাহ দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল মাশায়িখের তরীকা ও পদ্ধতির শেষ উদ্দেশ্য হল নিসবত অর্জন করা। আধ্যাত্মিকতার বিশেষ একটি অবস্থাকে নিসবত বলা হয়। “যাদুত-তাকওয়া" গ্রন্থে নিসবত এর ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকৃত মা"বুদের পবিত্র সত্তার পরিচয় লাভ ও চেনার বরকতময় মাধ্যম হল “আল্লাহ্” প্রকৃত অর্থে, যাতে মুকাদ্দাছ বা পবিত্র সম্তাই হল এই “আল্লাহ্” শব্দের উদ্দেশ্য। যিনি একক। অনুপম ও অতুল্য। অন্তর যখন এই যাতে মুকাদ্দাছ এর প্রতি মনোনিবেশ থাকার যোগ্যতা অর্জন করে নেয়, আল্লাহ্ আয্যা ও জাল্লাহ”র সাথে এক বিশেষ সম্পর্ক হয়ে যায়। আর এই সম্পর্কটা অন্তরের একটি গুণে রূপ লাভ করে। অন্তর থেকে তা কভুও যেন বিচ্ছেদ হয় না। তখন এ মালাকা বা যোগ্যতাকে নিসবত বলা হয়। তিনি অন্যত্র লিখেন: এটা আল্লাহ্ পাকের বিশেষ বৈশিষ্ট্য, তিনি তার স্মরণকারীর উদ্দেশে অবতরণ করেন, কাছে আসেন, তার অন্তর একদম ভরে দেন, অন্য কোন বস্তুর জন্য একটুও জায়গা খালি রাখেন না। অর্থাৎ আল্লাহর আভা ও জ্যোতিতে অন্তর ঝলমল করে ওঠে। সে তখন একমাত্র আল্লাহকেই দেখতে পায়। তিনি (শাহ ওয়ালীউল্লাহ) অন্যত্র বলেন, মুশাহাদা হলো সুলুক তথা “সায়র ইলাল্লাহর (আল্লাহর দিকে ভ্রমণের) মাকসাদ। আর সেখান থেকেই প্রারন্ত সায়র ফিল্লাহ (আল্লাহর মধ্যে ভ্রমণ)। যার লক্ষ্য হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হয়ে যাওয়া। অবতরণ, আগমন, নিকটে আসার মত নয়। বরং এসব গুণ আল্লাহর শান অনুযায়ী বিবেচ্য। “আমরা আল্লাহর শান অনুযায়ী তাঁর নাম ও গুণাবলীর উপর ঈমান এনেছি” ৮:05 2354356 ০০ -“কোন কিছুই তাঁর অনুরূপ নয়, এবং তিনি সব শুনেন, সব দেখেন।” (শুরা (৪২) : ১১) ৩৫
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।