আল-ফুরকান নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।” (দায়লামী) বিখ্যাত ওলি এবং মুহাদ্দিস ফুযায়িল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “কোন ব্যক্তির জন্য রাজা- বাদশাহদের নিকট যাওয়ার চেয়ে একটি ছুর্ণন্ধময় লাশের কাছে যাওয়া উত্তম। যে ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ করে না, সে যদিও নফল ইবাদাত বেশী করে না, কিন্তু সে সারারাত ইবাদাতকারী, সিয়াম সাধনাকারী, হজ্জ ও উমরাহ পালনকারী এবং আল্লাহর পথে মুজাহিদের চেয়েও উত্তম”। অতঃপর ইতহাফ গ্রন্থকার বলেন, রাজা- বাদশাহদের সান্নিধ্য বর্তমান যুগে আলিমদের জন্য একটি বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। এর অনিষ্ট গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে শয়তান তাদেরকে সূক্ষ্মরভাবে ধোঁকা দেয়। সে বলে, তাদের কাছে তোমার যাওয়া-আসা তো দ্বীনের কাজেরই অন্তর্ভক্ত। হযরত উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহির নিকট বাইআত গ্রহণের পর তাঁর কাছে সে ব্যাপারে আমাকে পরামর্শ দান করুন। হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি পত্রের জবাবে লিখলেন, “দ্বীনদার মানুষ তো আপনার সাক্ষাতের জন্য আসবে না। আর আপনি ছুনিয়াদারদের সাথে সাক্ষাতের কোন ইচ্ছাও করবেন না।” সপ্তম আলামাত: মুহাব্বাতের সপ্তম আলামাত হলো, আল্লাহ তা”আলার ভয়। প্রকৃত প্রেমিকের হৃদয়ে মাহবুবের প্রতি শ্রদ্ধা ও ভয় উভয়টিই থাকে। ভয় হলো মুহাব্বাতের সবচেয়ে বড় নিদর্শন। এ সম্পর্কে সতন্ত্ গ্রন্থ রচনার প্রয়োজন আছে। কিন্ত আফসোস, এখানেই এসে আমরা গ্রন্থের ইতি টানতে বাধ্য। আল্লাহ তা”আলা তাওফিক দান করলে আগামীতে এ ব্যাপারে আলোচনা করবো। এখানে ইহইয়ায়ে উলুম থেকে আরো দু'একটি কথা তুলে ধরছি। তিনি বলেন, “বিশেষ প্রেমিকের জন্য ভয়ের কিছু স্তর আছে। একটি আরেকটির চেয়ে কঠিন। প্রথম স্তর হচ্ছে, বিমুখ হওয়ার ভয়। এর চেয়ে কঠোর হলো পর্দা পড়ে যাওয়ার ভয়- এটা হলো দ্বিতীয় স্তর। এর থেকে আরো কঠোর হলো, দূরে সরে পড়ার ভয়, এটা হলো তৃতীয় স্তর। আর এর থেকেও কঠোর চতুর্থ স্তর হলো থেমে যাওয়ার ভয়। এই থেমে যাওয়াটা সাধারণ লোকদের জন্য একটি শাস্তি আর বিশেষ লোকদের জন্য একটি সুম্ষ্ন ধৌঁকা। তা থেকে একমাত্র অটল অবিচল মানুষই বাঁচতে সক্ষম হয়। ভয়ের পাঁচ নং স্তর হলো হারিয়ে যাওয়ার আশঙ্কা। যষ্ঠ স্তর হলো বিস্মৃতির ভয়। প্রেমিককে সব সময় প্রেমাস্পদের সাক্ষাতের আকাক্সক্ষী হতে হবে। আকাক্সক্ষা পোষণে সে কখনো বিরক্তিবোধ করবে না। নতুন স্বাদ-আস্বাদন ছাড়া ২৭৬
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।