Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান নিকটবর্তী হবে, সে ততোই আল্লাহর নৈকট্য থেকে দূরে সরবে।” (তিরমিযি) ইবনুল আলিমের মতে, মুসনাদে আহমদের মধ্যেও এই হাদীসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমার পরে একদল শাসক আসবে, তোমরা তাদেরকে চিনবে এবং অস্বীকারও করবে। যে ব্যক্তি অস্বীকার করবে সে মুক্ত থাকবে। যে অপছন্দ করবে সে নিরাপদ থাকবে। কিন্ত যে তাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে দূরে ঠেলে দেবেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, আমরা কি এসব শাসকদের সাথে যুদ্ধ করবো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যতক্ষণ পর্যন্ত নামায পড়বে ততক্ষণ না।” (মুসলিম, আবু দাউদ, তিরমিযি) সুফিয়ান সওরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয় জাহান্নামে একটি গর্ত আছে। জাহান্নাম নিজেই প্রত্যেক দিন এ থেকে সত্তুর বার আল্লাহর আশ্রয় চায়। আল্লাহ তা'আলা এই গর্তকে রাজা-বাদশাহদের সাথে সাক্ষাৎকারীদের জন্য সৃষ্টি করেছেন”। ইবনে আদী রাহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদীসখানা হযরত আবু হুরাইরাহ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “শাসকদের সাথে সম্পৃক্ত আলিমই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। হযরত হুজাইফা রাদ্বিআল্লাহু আনহু বলেন, “তোমরা ফিতনার ক্ষেব্রস্থল থেকে বেচে থাকো। তাঁকে প্রশ্ন করা হলো, ফিতনার ক্ষেত্রহুল কি? তিনি জবাব দিলেন, রাজা- বাদশাহদের দরবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের জন্য আলিমগণ হলেন রাসূলের আমানতবাহক, যতক্ষণ পর্যন্ত তারা বাদশাহর সান্ধ্য থেকে বেঁচে থাকবে। কিন্তু যখন তারা বাদশাহর সাথে মিশে যাবে তখন তারা রাসূলের খিয়ানত করলো। তোমরা তাদের ব্যাপারে সতর্ক ও তাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকো।” (দায়লামী) ইতহাফ গ্রন্থকার বলেন, এ সম্পর্কিত হাদীসের সংখ্যা প্রায় চল্লিশের উপরে হবে। তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ আলিম সাঈদ ইবনে মুসায়্যাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “তোমরা যখন আলিমকে বাদশাহর দরবারে আসা-যাওয়া করতে দেখবে, তখন তার ব্যাপারে সাবধান থেকো, সে হচ্ছে একটি চোর।” আবু হাযীম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শ্রেষ্ঠ শাসক হলেন এ ব্যক্তি যিনি আলিমদের সঙ্গে সাক্ষাৎ করেন। আর নিকৃষ্ট আলিম হলেন এ ব্যক্তি যিনি শাসকদের সাক্ষাতে এগিয়ে আসেন”। মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “দ্বীনের জ্ঞান অর্জন করে যে ব্যক্তি কিছু পাওয়ার আশায় বাদশাহর সানিধ্যে যায়, সে বাদশাহর সমপরিমাণ পাপ ২৭৫

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।