Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান বিশেষ আলোচনা “পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। সালাত ও সালাম পেশ করছি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল সাহাবায়ে কিরামের প্রতি। হে আল্লাহ! হে ক্ষমতাধর! হে মহাপরাক্রমশালী! হে মহাবিজ্ঞানী! যালিম ও শত্রদের মুকাবিলায় আপনি আমাদেরকে পরিপূর্ণ সাহায্য করুন। তাদের সামনে আমাদেরকে পরাজিত করুন না। আমাদের মুকাবিলায় কোন যালিমকে আপনি সাহায্য করুন না।” ইহইয়ায়ে উলুম ও ইতহাফ থেকে কিছু আহরিত বাণী জেনে রাখো, ইলম ও উলামা সম্পর্কে অনেক আয়াত এবং হাদীস এসেছে। এসব আলিম দ্বারা নিঃসন্দেহে আখিরাতমুখী আলিম উদ্দেশ্য । ছুনিয়ালিগ্পু আলিমরা তো “আলিমে সু”। তাদের ব্যাপারে কুরআন-হাদীস থেকে অনেক শাস্তির বার্তা এসেছে। তাই দুনিয়ালিপ্সু উলামা এবং আখিরাতমুখী উলামার মধ্যকার পার্থক্যকারী আলামত ও পরিচয় চিনে নেওয়া একান্ত আবশ্যক। আলিমের সর্বনিম্ন স্তর হলো, সে তার জ্ঞান দ্বারা দুনিয়াকে তুচ্ছ এবং নশ্বর মনে করবে। সে পরকালীন জীবনকে চিরস্থায়ী জানবে। সে বুঝবে ইহ-পরকাল বিপরীতমুখী ছু"টি জীবন। যেমন ছু* সতীন। একজন সন্তুষ্ট হলে অপরজন অসন্তুষ্ট হবেই। আখিরাতমুখী আলিমদের অবশ্যন্তাবী বৈশিষ্ট্য তারা রাজা-বাদশাহ ও আমীরদের সান্ধ্য থেকে বেঁচে থাকেন। তারা এদের কাছে গমনাগমন করেন না। এমনকি রাজা-বাদশাহরাও যদি তাদের দুয়ারে আসেন, তবুও তারা তাদের সানিধ্য থেকে বেঁচে থাকেন। সারকথা হলো, রাজা-বাদশাহদের সান্লিধ্যই হলো সব অনিষ্টের মূল। আর এ ব্যাপারে সতর্কতাবলম্বনই হলো আখিরাতমুখী উলামার বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে কেউ রাজা-বাদশাহর দরবারে আসবে সে পরীক্ষার সম্মুখীন হবে।” (আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসাঈ, ইবনে মাজাহ) অনুরূপ হাদীস হযরত আবু হুরাইরাহ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি শাসকের যতোই ২৭৪

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।